বুধবার ২১শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

নিরাপদে ফেসবুক ব্যবহারের নিয়ম

  |   শনিবার, ০৪ জানুয়ারি ২০১৪ | প্রিন্ট

নিরাপদে ফেসবুক ব্যবহারের নিয়ম
facebook-logo

ডেস্ক: সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর মধ্যে অন্যতম ফেসবুক। ফেসবুক যেমন আমাদের অনেক উপকার করছে, বিপরীতে এর মাধ্যমে অনেক বিব্রতকর অবস্থায়ও পড়তে হচ্ছে। কাছের কেউ এমন কোনো ছবি ট্যাগ বা পোস্ট দিলেন, যার কারণে বিব্রতকর অবস্থায় পড়তে হচ্ছে সবার সামনে। অথবা আপনার করা পোস্ট বা ছবি ট্যাগের ফলে বন্ধুকে পড়তে হচ্ছে এমন ঝামেলায়। হয়তো জানেনই না বন্ধুটি আপনার আচরণে বিরক্ত হচ্ছে, কিন্তু কিছু বলছে না। নিজের অজান্তে কাউকে বিরক্ত করা থেকে বিরত থাকাই ভালো। তার জন্য রইল কিছু পরামর্শঃ

ট্যাগ করার পূর্বে: এমন কোনো শুভেচ্ছা পোস্টার, পোস্ট কিংবা লজ্জাজনক অপ্রাসঙ্গিক কোনো ছবি শেয়ার করবেন না যা আপনার বন্ধুকে বিব্রত করতে পারে। অথবা আপনার বিজ্ঞাপনের জায়গা হিসেবে বন্ধুদের প্রফাইল ব্যবহার করবেন কেন? আপনি এমন কোনো ছবি ট্যাগ করবেন না যা আপনার বন্ধু বা পরিবারের সদস্যের কারো বিরক্তির কারণ হতে পারে। মনে রাখবেন আপনার অধিকার নেই কাউকে বিব্রত করার। আপনাকে অবশ্যই এটি ভাবতে হবে ট্যাগ করার আগে। জেনে নিতে হবে ট্যাগ করবেন কিনা।

শোকের বার্তা: শোকের বার্তা পোস্ট করতে পারেন কিন্তু এমন কোনো ছবি দেবেন না যেটা আপনার বন্ধুদের ভীত করবে। আপনার এমন অশুভ আচরণ অন্যের মানসিক ক্ষতির কারণ হতে পারে।

লাইক বাটন: বন্ধুর কোনো পোস্ট, ছবি বা কমেন্ট লাইক দেয়াটা খুব স্বাভাবিক। অপ্রয়োজনীয় লাইক দেয়ার প্রয়োজন নেই। যেমন ‘একটা অসুস্থ শিশুর জন্য সাহায্য চাই’ এমন পোস্টে অনেকেই লাইক দেন— এটা অনাবশ্যক।

অন্তরঙ্গ মুহূর্ত: আপনি প্রেম বা বিয়ে করতে পারেন এটা খুবই স্বাভাবিক। কিন্তু আপনার প্রেমের প্রতিটা মুহূর্ত স্ট্যাটাসে সবাইকে জানানোর প্রয়োজন নেই, অনেকেই আপনার ব্যক্তিগত তথ্য নিয়ে কথা বলতে পারে। হ্যাঁ আপনি বিয়ের ঘোষণা দিতে পারেন, তাই বলে আপনি হানিমুনে কী করবেন, কী করবেন না বা এ ধরনের অতিরিক্ত ছবি শেয়ার করতে যাবেন না।

রান্নার ছবি: হয়তো আপনি প্রতিদিন রান্নার ছবিগুলো এডিট করে আপলোড এবং শেয়ার করছেন। প্রতিদিন একক ছবি না দিয়ে আপনার রান্নার একটা ব্লগ বা পেজ খুলুন। যারা আগ্রহী, তারা আপনার ব্লগ চেক করবে।

advertisement

Posted ০৫:৫০ | শনিবার, ০৪ জানুয়ারি ২০১৪

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
This newspaper (Swadhindesh) run by Kabir Immigration Ltd
যোগাযোগ

Bangladesh Address : Moghbazar, Ramna, Dhaka -1217, Europe Office: 552A Coventry Road ( Rear Side Office), Small Heath, Birmingham, B10 0UN,

ফোন : 01798-669945, 07960656124

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com