সোমবার ১৩ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

নিজের সমস্ত ভূলের জন্য ক্ষমা চাইলেন প্রভা

  |   বৃহস্পতিবার, ০২ জানুয়ারি ২০১৪ | প্রিন্ট

prova

অবশেষে নিজের করা ‘ভুলের’ ক্ষমা চাইলেন মডেল ও অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। সম্প্রতি এক অনুষ্ঠানে দর্শকদের সামনেই নিজের মায়ের কাছে ক্ষমা চান বহুল আলোচিত ও সমালোচিত এই তারকা অভিনেত্রী।  তিনি বলেন, ‘সন্তান যে ভুলই করুক মা বুকে আগলে রাখেন। আমার মা’ও এমনই। আমার সকল বিপদে মা পাশে থেকে উদ্ধার করেছেন। সাহস জুগিয়েছেন। মানুষ মাত্রই ভুল করে। আমিও জীবনে কিছু ভুল করেছি। যদি এ ভুলগুলো বাবা-মা ক্ষমা করে দেন। ভাববো সবাই আমাকে ক্ষমা করেছেন। এ জন্য মায়ের কাছে ক্ষমা চাই।’

বেসরকারি টেলিভিশন আরটিভির জনপ্রিয় সেলিব্রেটি টক শো ‘আমি আর মা’তে মায়ের সামনে কথাগুলো বলেন জনপ্রিয় এ অভিনেত্রী। একজন মানুষের সাফল্যের পিছনে মায়েদের ভূমিকা থাকে সবচেয়ে বেশি। আর মায়েদের নিয়ে আর টিভিতে প্রচার হচ্ছে সেলিব্রেটি টক শো ভিত্তিক অনুষ্ঠান ‘আমি আর মা’। জনপ্রিয় এ অনুষ্ঠানে এবারের পর্বে অতিথি হয়ে আসছেন জনপ্রিয় অভিনেত্রী প্রভা ও তাঁর মা রাবেয়া রহমান।

তানিয়া আহমদের উপস্থাপনা ও সোহেল রানা বিদ্যুতের প্রযোজনায় অনুষ্ঠানটি প্রচার হবে ৩ জানুয়ারী শুক্রবার রাত ১১ টা ২০ মিনিটে। এবারের পর্বে অতিথি হয়ে আসছেন অভিনেত্রী প্রভা ও তাঁর মা রাবেয়া রহমান। সাধারণ দর্শকদের কাছে মিডিয়া জগতের মানুষেরা হচ্ছে স্বপ্নের মতো। তারা যখন টিভি বা সিনেমাতে তাদের সেই প্রিয় মানুষটিকে দেখে তখন স্বভাবতই তার সেই প্রিয় মানুষটির সম্পর্কে নানা তথ্য জানার ইচ্ছা পোষণ করে। এই অনুষ্ঠানটির মাধ্যমে সেই সাধারণ মানুষটি তার স্বপ্নের সেলিব্রেটির নানা অজানা তথ্য জানতে পারবেন।

প্রভার মা জানাবেন মেয়ের ছোট থেকে বড় হওয়ার নানা রকম মজাদার গল্প। সেই সঙ্গে অনুষ্ঠানে থাকছে তার  ছোট বেলার  ছবি ও ভিডিও ফুটেজ। এছাড়া এ অনুষ্ঠানে থাকছে আরও বেশ কিছু সেগমেন্ট ।

advertisement

Posted ১৫:৪৪ | বৃহস্পতিবার, ০২ জানুয়ারি ২০১৪

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
This newspaper (Swadhindesh) run by Kabir Immigration Ltd
যোগাযোগ

Bangladesh Address : Moghbazar, Ramna, Dhaka -1217, Europe Office: 552A Coventry Road ( Rear Side Office), Small Heath, Birmingham, B10 0UN,

ফোন : 01798-669945, 07960656124

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com