শনিবার ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

নিজের জামা বিক্রি করে হলেও জনগণকে কম দামে আটা দিব: শাহবাজ শরিফ

  |   সোমবার, ৩০ মে ২০২২ | প্রিন্ট

নিজের জামা বিক্রি করে হলেও জনগণকে কম দামে আটা দিব: শাহবাজ শরিফ

পাকিস্তানে জ্বালানির মূল্যবৃদ্ধি ও মূল্যস্ফীতির কারণে আটাসহ নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম দ্রুত বৃদ্ধি পাচ্ছে। এমন পরিস্থিতিতে প্রয়োজনে নিজের গায়ের জামা বিক্রি করে হলেও জন সাধারণকে কম মূল্যে আটা দেওয়ার অঙ্গিকার করেন দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। খবর ডনের।

 

ইতোমধ্যে খাইবার পাখতুনখাওয়া প্রদেশের মুখ্যমন্ত্রী মাহমুদ খানকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে ১০ কেজির আটার বস্তার দাম ৪০০ রুপিতে নামিয়ে আনার নির্দেশ দেন শাহবাজ শরিফ। না হলে স্বয়ং প্রধানমন্ত্রী কাজটি করার ঘোষণা দেন।

 

রবিবার খাইবার পাখতুনখাওয়ার মনসেহরা শহরের থাকারা স্টেডিয়ামে এক জনসভায় ভাষণ দেওয়ার সময় শাহবাজ শরিফ বলেন, ‘আমার দেওয়া প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করছি, আমি আমার জামা বিক্রি করে দেব। জনগণকে সবচেয়ে কম দামে আটা সরবরাহ করব।’

 

তিনি আরো বলেন, ভগ্নহৃদয়ে জ্বালানি পণ্যের দাম বাড়িয়েছি। তবে ২৮ বিলিয়ন রুপির ভর্তুকি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এখান থেকে দরিদ্রদের প্রতি মাসে দুই হাজার টাকা করে দেওয়া হবে। সারাবিশ্বে যখন জ্বালানি তেলের দাম বাড়ছিল তখন ইমরান খান জ্বালানি পণ্যের দাম কমিয়েছিলেন। কারণ তিনি আগেই বুঝতে পেরেছিলে, অনাস্থা ভোটে তিনি হারবেন এবং ক্ষমতা হারাবেন।

 

সমাবেশে উপস্থিত জনতার উদ্দেশে শাহবাজ বলেন, ‘আমি আপনাদের সামনে অত্যন্ত দৃঢ়তার সঙ্গে প্রতিজ্ঞা করছি, আমার জীবন বিলিয়ে হলেও দেশকে সমৃদ্ধি ও উন্নয়নের পথেই রেখে যাব।

 

বৈদেশিক ঋণে জর্জিত পাকিস্তানে এখন অর্থনৈতিক সংকট চলছে। পরিস্থিতি মোকাবেলায় সাহায্যের জন্য আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) দ্বারস্থ হয় দেশটির সরকার। তবে ঋণ পাওয়ার জন্য শর্ত হিসেবে জ্বালানির ওপর ভর্তুকি তুলে নিতে হয়েছে পাকিস্তানকে। যার ফলে পেট্রল ও ডিজেলের দাম এক লাফে ৩০ রুপি বৃদ্ধি পায়।

 

দেশের দরিদ্র শেণি যাদের আয় ৪০ হাজার রুপির কম তাদের জন্য ২৮ বিলিয়ন রুপির একটি তহবিল ঘোষণা করেছে সরকার। এই তহবিলের ‘সস্তা পেট্রল ও সস্তা ডিজেল’কর্মসূচির আওতায় দরিদ্র পরিবারগুলি এককালীন দুই হাজার রুপি করে পাবে।

advertisement

Posted ১৬:৫৯ | সোমবার, ৩০ মে ২০২২

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
This newspaper (Swadhindesh) run by Kabir Immigration Ltd
যোগাযোগ

Bangladesh Address : Moghbazar, Ramna, Dhaka -1217, Europe Office: 552A Coventry Road ( Rear Side Office), Small Heath, Birmingham, B10 0UN,

ফোন : 01798-669945, 07960656124

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com