রবিবার ২৫শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

নিউইয়র্কে ভবনে বিস্ফোরণ : নিহত ১, আহত ১৬

  |   বুধবার, ১২ মার্চ ২০১৪ | প্রিন্ট

new yourk

নিউইয়র্ক, ১২ মার্চ: যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ম্যানহাটন শহরের বিস্ফোরণে ভবন ধসের ঘটনায় ১ ব্যক্তি নিহত হয়েছে। এ ঘটনায় অন্তত ১৬ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। এদের মধ্যে ৪ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

বুধবার নিউইয়র্ক শহরের হারলেম সেকশনে এ ঘটনা ঘটে। খবর এবিসি নিউজ।

স্থানীয় সময় সকাল সাড়ে নয়টার দিকে এ বিষ্ফোরণের ঘটনা বলে জানান প্রত্যক্ষদর্শীরা। বিষ্ফোরণের পর ভবন থেকে ভারী ধোঁয়া বের হচ্ছে। অপর একটি সূত্রে জানা যায়, বিষ্ফোরণের পূর্বে ভবনটিতে কেউ কাজ করছিলো। তবে কি কাজ হচ্ছিলো তা স্পষ্ট নয়। আবার গ্যাস বিষ্ফোরণেও এটা হতে পারে বলা ধারণা করা হচ্ছে।

এদিকে বিষ্ফোরণের পরই সতর্কতার জন্য এফবিআই সেখানে উপস্থিত হয়েছে। এখনো পর্যন্ত সন্ত্রাসী হামলার কোন প্রমাণ পাওয়া যায়নি। বিষ্ফোরণের পরই ভবনটিতে আগুন ধরে যায় এবং একটি ছাদ ধসে পড়ে।

advertisement

Posted ১৩:০৩ | বুধবার, ১২ মার্চ ২০১৪

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
This newspaper (Swadhindesh) run by Kabir Immigration Ltd
যোগাযোগ

Bangladesh Address : Moghbazar, Ramna, Dhaka -1217, Europe Office: 552A Coventry Road ( Rear Side Office), Small Heath, Birmingham, B10 0UN,

ফোন : 01798-669945, 07960656124

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com