বৃহস্পতিবার ১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

নাস্তিকদের মৃত্যুদণ্ডের বিধান করার আহ্বান

  |   শুক্রবার, ১১ এপ্রিল ২০১৪ | প্রিন্ট

নাস্তিকদের মৃত্যুদণ্ডের বিধান করার আহ্বান

babo nogori

১১ এপ্রিল:  নাস্তিকদের মৃত্যুদণ্ডের বিধান রেখে সংসদে বিল পাসের জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়ে হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় মহাসচিব আল্লামা জুনায়েদ বাবু নগরী বলেছেন, দেশে সব ধর্মের মানুষ থাকতে পারবে, কিন্তু কোনো নাস্তিকের ঠাঁই নেই।  ঐতিহাসিক লালদীঘি ময়দানে শুক্রবার বিকালে হেফাজতে ইসলাম বাংলাদেশের দুই দিনব্যাপী শানে রেসালত সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

হেফাজত নেতা আল্লামা আহমদ শফীর সভাপতিত্বে সম্মেলনের প্রথম অধিবেশনে আল্লামা জুনায়েদ বাবু নগরী বলেন, আল্লাহ ও তার রাসূল (স.)-এর শানে বেয়াদবি করলে কারো ধড়ের (শরীর) সঙ্গে মাথা থাকতে পারে না। কিন্তু আমরা আইন হাতে তুলে নেব না। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। এর ফয়সালা সরকারের উপর ছেড়ে দিয়েছি।

আছরের নামাজের আগ পর্যন্ত হেফাজতের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক মাহমুদুল হাসান, কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব আজিজুল হক ইসলামাবাদী, দারুল উলুম মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা ফোরকান আহমেদ, ফটিকছড়ি নানুপুর মাদ্রাসার মুহাদ্দিস আল্লামা কুতুব উদ্দিন, হাফেজ মহিউদ্দিনসহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

কড়া নিরাপত্তা বেষ্টনীর মাঝেও মানুষের ঢল নেমেছে লালদীঘি ময়দানে। দুই দিনব্যাপী এ শানে রেসালত সম্মেলনে উপস্থিত হয়েছেন সংগঠনটির নেতাকর্মীসহ হাজার হাজার সাধারণ ধর্মপ্রাণ মানুষ।

সন্ধ্যার পর প্রধান অতিথির বক্তব্য রাখবেন সংগঠনের চেয়ারম্যান আল্লামা মো. শফি।

নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থার মধ্যে শুক্রবার জুমার নামাজের পর শুরু হয় এই সম্মেলন। সাম্মেলন ঘিরে পুলিশের পক্ষ থেকে নেয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। র‌্যাব-পুলিশ কয়েক স্তরে নিরাপত্তা বলয় গড়ে তুলেছে।

সম্মেলন থেকে রাজনৈতিক উস্কানিমূলক কোনো বক্তব্য না দেয়া এবং রাজপথে কোনো ধরনের প্রতিবন্ধকতা তৈরি করা হবে না- এমন ৯টি শর্ত মেনে নেয়ার পর হেফাজতকে মাহফিল ও মাইক ব্যবহারের অনুমতি দিয়েছে নগর পুলিশ।

advertisement

Posted ১৭:২৮ | শুক্রবার, ১১ এপ্রিল ২০১৪

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
This newspaper (Swadhindesh) run by Kabir Immigration Ltd
যোগাযোগ

Bangladesh Address : Moghbazar, Ramna, Dhaka -1217, Europe Office: 552A Coventry Road ( Rear Side Office), Small Heath, Birmingham, B10 0UN,

ফোন : 01798-669945, 07960656124

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com