শনিবার ২৪শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

নারায়ণগঞ্জ উপনির্বাচন বয়কটের ঘোষণা বিএনপির

  |   মঙ্গলবার, ১৭ জুন ২০১৪ | প্রিন্ট

Toymor hossain

নিজস্ব প্রতিনিধি, নারায়ণগঞ্জ : আগামী ২৬ জুন নারায়ণগঞ্জ-৫ আসনের উপনির্বাচন বয়কটের ঘোষণা দিয়েছেন জেলা বিএনপি।মঙ্গলবার নারায়ণগঞ্জ প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তারা এ ঘোষণা দেন।

নির্বাচন বয়কটের ঘোষণা দিয়ে জেলা বিএনপির সভাপতি তৈমুর আলম খন্দকার বলেন, যারা শহীদ জিয়ার আদর্শ লালন করে তারা কখনো সেলিম ওসমানকে সমর্থন করতে পারে না।নগর বিএনপির সাধারণ সম্পাদক এটিএম কামাল বলেন, ওসমান পরিবার নারায়ণগঞ্জে জুলুম নির্যাতন করেছে। তাদের হাতে বিএনপির অনেক নেতাকর্মী নির্যাতনের শিকার হয়েছে। সুতরাং তাদের সঙ্গে কোনো আপস নেই।

সংবাদ সম্মেলনে বলা হয়, বিএনপির চেয়ারপারসন বর্তমান সরকারের অধীনে সকল নির্বাচন বয়কট করেছেন। দলের কেউ যদি এ নির্বাচনে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে অংশ নেয় তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে।এ সময় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা যুবদলের সভাপতি মোশারফ হোসেন, মহানগর ছাত্রদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল, বন্দর থানার যুবদলের সাধারণ সম্পাদক মাজহারু ইসলাম হিরণ প্রমুখ।

advertisement

Posted ১২:৪৭ | মঙ্গলবার, ১৭ জুন ২০১৪

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
This newspaper (Swadhindesh) run by Kabir Immigration Ltd
যোগাযোগ

Bangladesh Address : Moghbazar, Ramna, Dhaka -1217, Europe Office: 552A Coventry Road ( Rear Side Office), Small Heath, Birmingham, B10 0UN,

ফোন : 01798-669945, 07960656124

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com