সোমবার ১৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

নারায়ণগঞ্জে সিলিন্ডার বিস্ফোরণে ২ জনের মৃত্যু

  |   বুধবার, ১২ মার্চ ২০১৪ | প্রিন্ট

selinder-brast

নারায়ণগঞ্জ, ১২ মার্চ : নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় সিলিন্ডার বিস্ফোরিত হয়ে দুইজন শ্রমিক মারা গেছে। আহত হয়েছে ৬-৭ জন শ্রমিক। বুধবার বিকাল ৫টার দিকে উপজেলার তারাব পৌরসভার বরপা এলাকায় অবস্থিত এ কে অঙিজেন কারখানায় এ দুর্ঘটনা ঘটে।
যে দুই শ্রমিক মারা গেছে, তারা হলো- রাজ্জাক ও জাফর। আহতদের স্থানীয় রূপসী মেডিল্যাব হাসপাতালে নেয়া হয়েছে। হতাহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে স্থানীয়দের ধারণা।
আহত শ্রমিকরা জানান, বিকাল শিফটে ওই কারখানায় ২০ শ্রমিক কাজ করছিলেন। কারখানায় অঙিজেন গ্যাসবোঝাই প্রায় এক হাজার সিলিন্ডার রাখা ছিল। ৫টার দিকে হঠাৎ বিকট শব্দে কয়েকটি  সিলিন্ডার বিস্ফোরিত হলে পুরো এলাকা ধোঁয়ায় ঢেকে যায়।
ভেতরে আটকা পড়া বাকি শ্রমিকদের উদ্ধারে ডেমরা ফায়ার সার্ভিসের দুইটি ও নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনার পরপরই ঘটনাস্থলে পৌঁছায়।
সন্ধ্যা ৬টায় ঘটনাস্থলে উপস্থিত নারায়ণঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক  মমতাজ উদ্দিন জানান, কারখানার কোন পাশ থেকে উদ্ধার অভিযান শুরু করা হবে তারা এ বিষয়ে সিদ্ধান্ত নিয়ে দ্রুত অভিযান শুরু করবেন।

advertisement

Posted ১৮:৪১ | বুধবার, ১২ মার্চ ২০১৪

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
This newspaper (Swadhindesh) run by Kabir Immigration Ltd
যোগাযোগ

Bangladesh Address : Moghbazar, Ramna, Dhaka -1217, Europe Office: 552A Coventry Road ( Rear Side Office), Small Heath, Birmingham, B10 0UN,

ফোন : 01798-669945, 07960656124

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com