রবিবার ১২ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

নারায়ণগঞ্জে সাত খুন : গ্রেফতারে দীর্ঘসূত্রিতা হচ্ছে না, দাবি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর

  |   বুধবার, ১৪ মে ২০১৪ | প্রিন্ট

নারায়ণগঞ্জে সাত খুন :  গ্রেফতারে দীর্ঘসূত্রিতা হচ্ছে না, দাবি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর
asaduzzaman kamal
নিজস্ব প্রতিবেদক, 

ঢাকা : নারায়ণগঞ্জে সাত খুনের মামলায় আসামি গ্রেফতারে দীর্ঘসূত্রিতা হচ্ছে না বলে দাবি করেছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

তিনি বলেন, “র্যা বের সাবেক তিন কর্মকর্তাকে গ্রেফতারে আইনি প্রক্রিয়া শুরু হয়েছে। উচ্চ আদালতের আদেশ মেনে আইনি প্রক্রিয়া শেষ করতেই একটু সময় লাগছে।”

বুধবার দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চোরাচালান প্রতিরোধ জাতীয় কমিটির বৈঠক শেষে প্রতিমন্ত্রী সাংবাদিকদের একথা বলেন।  সাবেক তিন সেনা কর্মকর্তাকে গ্রেফতার করতে বিলম্বের কারণ সম্পর্কে প্রতিমন্ত্রী বলেন, “হাইকোর্টের নির্দেশনা বাস্তবায়ন করতে প্রক্রিয়া মেনেই গ্রেফতারের ব্যবস্থা নেয়া হচ্ছে।”
তিনি বলেন, “আমাদের গ্রেফতারের সব প্রক্রিয়া শেষ হয়েছে। সাবেক ওই তিন সেনা কর্মকর্তার আত্মসমর্পণ বা আপিল করা ছাড়া উপায় নেই।”
বুধবারই তিন সেনা কর্মকর্তাকে গ্রেফতার করা হবে বলে প্রতিমন্ত্রীকে উদ্ধৃত করা গণমাধ্যমের প্রতিবেদন অস্বীকার করে তিনি বলেন, “আমি এ ধরনের কথা বলিনি, আমার বক্তব্য ভুলভাবে প্রচার করা হচ্ছে।”

advertisement

Posted ১২:৫৬ | বুধবার, ১৪ মে ২০১৪

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
This newspaper (Swadhindesh) run by Kabir Immigration Ltd
যোগাযোগ

Bangladesh Address : Moghbazar, Ramna, Dhaka -1217, Europe Office: 552A Coventry Road ( Rear Side Office), Small Heath, Birmingham, B10 0UN,

ফোন : 01798-669945, 07960656124

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com