বুধবার ২০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

নবীগঞ্জ নাদামপুর স্কুল ও মতিউর রহমান স্কুলে ৮৪ দরিদ্র শিক্ষার্থীর মাঝে আড়াই লক্ষাধিক টাকার শিক্ষাবৃত্তি প্রদান

  |   বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০১৪ | প্রিন্ট

Nadampur-School Motiur-Rahman-School-2

এসএমএ হাসনাত, হবিগঞ্জ :  হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলায় শেভরণ শিক্ষা কর্মসূচীর আওতায় বাংলাদেশ ডেভেলপমেন্ট সার্ভিস সেন্টার (বিডিএসসি) গত (২৪ এপ্রিল) বৃহস্পতিবার দু’টি স্কুলে ৮৪ দরিদ্র শিক্ষার্থীর মাঝে সোয়া দু’লাখ টাকার শিক্ষাবৃত্তি ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।

সকালে নাদামপুর উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন শেভরণ বাংলাদেশ-এর বিবিয়ানা গ্যাসক্ষেত্র সুপারিনটেন্ট ফেরদৌস বিন সিদ্দিকী। বিশেষ অতিথি ছিলেন জৈষ্ঠ্য সমন্বয়কারী হাসান ইমাম, কামরুজ্জামান রিপন ও আব্দুল লতিফ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিডিএসসি’র টিম লিডার আব্দুন নুর স্কুলের প্রধান শিক্ষক প্রদীপ রঞ্জন দাস, শিক্ষার্থী লিমা সুলতানা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খালেদ আহম্মেদ পাঠান।

বিকেলে মতিউর রহমান চৌধুরী উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন মতিউর রহমান চৌধুরী । প্রধান অতিথি ছিলেন শেভরণ বাংলাদেশ-এর ল্যাবরেটরী সুপারভাইজার কাজী মোঃ সাজিদ। বিশেষ অতিথি ছিলেন শেভরণ বাংলাদেশ-এর সিভিল সুপারভাইজার শওকত হোসেন ও জৈষ্ঠ্য সমন্বয়কারী আব্দুল লতিফ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিডিএসসি’র টিম লিডার আব্দুন নুর, প্রধান শিক্ষক সৈয়দ আবুল হাশেম, ম্যানেজিং কমিটির সদস্য আব্দুল মতিন ও সুজাত চৌধুরী, অভিভাবক সাজ্জাদুর রহমান, শিক্ষার্থী ফারজানা বেগম প্রমুখ। আরো উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সদস্য আবু ইউসুফ ও দৈনিক বিবিয়ানা-এর স্টাফ রিপোর্টার শামসুল আলম।

শেভরণ বাংলাদেশ-এর অর্থায়নে নাদামপুর উচ্চ বিদ্যালয়ে ৫৪ জন এবং মতিউর রহমান চৌধুরী উচ্চ বিদ্যালয়ে ৩০ জন শিক্ষার্থীর হাতে শিক্ষাবৃত্তি হিসেবে নগদ তিন হাজার টাকা এবং শিক্ষা উপকরণ হিসেবে ১২টি খাতা, ২০টি কলম, ৬টি পেন্সিল, চারটি রাবার ও পেন্সিল কার্টার, একটি ব্যাগ, ছাতা, জ্যামিতি বক্স ও স্কেল শিক্ষা উপকরণ তুলে দেয়া হয়।

advertisement

Posted ১২:৫৭ | বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০১৪

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
This newspaper (Swadhindesh) run by Kabir Immigration Ltd
যোগাযোগ

Bangladesh Address : Moghbazar, Ramna, Dhaka -1217, Europe Office: 552A Coventry Road ( Rear Side Office), Small Heath, Birmingham, B10 0UN,

ফোন : 01798-669945, 07960656124

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com