সোমবার ১৩ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

নবীগঞ্জে মহাজোট মনোনীত প্রাথী আলমগীর চেৌধুরী নির্বাচিত

  |   সোমবার, ২৪ মার্চ ২০১৪ | প্রিন্ট

alamgir

রাকিল হোসেন : চতুর্থ দফা নবীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামীলীগ ও মহাজোট মনোনীত প্রার্থী জেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক চেয়ারম্যান পদে আলমগীর চেৌধুরী(দোয়াত-কলম) প্রতীক নিয়ে বিপুল ভোটে বেসরকারী ভাবে নির্বাচিত হয়েছেন। তার প্রাপ্ত ভোট হচ্ছে ৪২হাজার ৪৩।তার নিকটতম প্রতিদ্বন্দ্বি প্রার্থী উপজেলা বিএনপির সাধারন সম্পাদক ও ১৯ দল মনোনীত প্রার্থী মুজবুর রহমান সেফু(চিংড়ি) প্রতীক পেয়েছেন ৩৩হাজার ২৩ভোট। ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে উপজেলা জামায়াতের আমীর ও ১৯ দল সমর্থিত প্রার্থী মাওলানা আশরাফ আলী ৪২হাজার ৮শ’৮০ভোট পেয়ে বেসরকারী ভাবে নির্বাচিত হয়েছেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বি প্রার্থী উপজেলা আওয়ামীলীগের সদস্য সাবেক চেয়ারম্যান মহাজোট মনোনীত প্রার্থী আক্তার মিয়া ছুবা(বই) পেয়েছেন ৩০হাজার ৩৫ ভোট।মহিলা ভাইস চেয়ারম্যান পদে সতন্ত্র প্রার্থী নবীগঞ্জ ডিগ্রি কলেজের শিক্ষিকা নাজমা বেগম(হাস) ৭৬হাজার ৪৫ভোট পেয়ে বেসরকারী ভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি মহাজোট মনোনীত প্রাথী দিলারা হোসেন (ফুটবল) পেয়েছেন ২০হাজার ১শ’৯১ভোট।

রাত ১টায় উপজেলা কন্ট্রোল রুমে নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার মোহাম্মদ লুৎফুর রহমান আনুষ্টানিক ভাবে এ ফলাফল ঘোষনা করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা সুষ্টু ও শান্তিপূর্ণ ভাবে নির্বাচন সম্পন্ন করায় আইনশৃংখলা বাহিনীর সকল সদস্যসহ উপজেলাবাসীকে ধন্যবাদ জানান। এক প্রতিক্রিয়ায় নির্বাচিত চেয়ারম্যান আলমগীর চেৌধুরী দলীয় নেতাকর্মীসহ উপজেলার সর্বস্তরে জনগণের প্রতি কৃতঞ্জতা প্রকাশ করে বলেন,বর্তমান আওয়ামীলীগ ও মহাজোট সরকার উন্নয়নের রাজনীতিতে বিশ্বাসী। তিনি বলেন,নবীগঞ্জকে একটি আধুনিক ও মডেল উপজেলায় রুপান্তরিত করতে তার প্রচেষ্টা অব্যাহত থাকবে। এ জন্য তিনি উপজেলাবাসীর সর্বাত্বক সহযোগিতা কামনা করেন।

advertisement

Posted ০১:১৮ | সোমবার, ২৪ মার্চ ২০১৪

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
This newspaper (Swadhindesh) run by Kabir Immigration Ltd
যোগাযোগ

Bangladesh Address : Moghbazar, Ramna, Dhaka -1217, Europe Office: 552A Coventry Road ( Rear Side Office), Small Heath, Birmingham, B10 0UN,

ফোন : 01798-669945, 07960656124

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com