শুক্রবার ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

নতুন সরকার ৫ বছরের জন্য খালেদা জিয়া আর বিরোধীদলীয় নেতা নন : আশরাফ

  |   বৃহস্পতিবার, ০৯ জানুয়ারি ২০১৪ | প্রিন্ট

নতুন সরকার ৫ বছরের জন্য খালেদা জিয়া আর বিরোধীদলীয় নেতা নন : আশরাফ

asraf

স্টাফ রিপোর্টার : বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এখন থেকে আর বিরোধীদলীয় নেতা নন বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম। গতকাল সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণের পর তিনি সাংবাদিকদের একথা বলেন। সৈয়দ আশরাফ বলেন, আজকে যারা শপথ নিয়েছেন তারাই সংসদ সদস্য। আর কোনো সংসদ সদস্য নেই। নবম সংসদ আর নেই। খালেদা জিয়াও সংসদ সদস্য নন, সুতরাং অবশ্যই খালেদা জিয়া আর বিরোধী দলীয় নেতা নন। তিনি বলেন, এই সরকার ৫ বছরের জন্য।

৫ বছর পর এই সরকারের আর থাকার সুযোগ নেই। তবে এই সংসদ কত দিন থাকবে তা নির্ভর করে প্রধানমন্ত্রীর ওপর। প্রধানমন্ত্রী চাইলে যে কোনো সময় সংসদ ভেঙে দিয়ে নির্বাচন দিতে পারেন। সুতরাং আপনারা দেখেন প্রধানমন্ত্রী এই সংসদের মেয়াদ কত দিন রাখেন। তিনি আরও বলেন, মন্ত্রিসভায় কারা থাকবে বা থাকবে না সে বিষয়ে কোনো সিদ্ধান্ত নেয়া হয়নি। জাতীয় পার্টি কিভাবে থাকবে তা তারাই নির্ধারণ করবে। বিএনপির সঙ্গে আলোচনার প্রসঙ্গে তিনি বলেন, সাবেক বিরোধী দলীয় নেত্রী খালেদা জিয়াকে আগেও বলা হয়েছে, আবারও আলোচনার আহ্বান জানানো হচ্ছে। এ আলোচনার ভিত্তিতে আগামীতে রাজনীতি কেমন হবে তা নির্ধারণ করা হবে।

advertisement

Posted ১১:৩০ | বৃহস্পতিবার, ০৯ জানুয়ারি ২০১৪

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
This newspaper (Swadhindesh) run by Kabir Immigration Ltd
যোগাযোগ

Bangladesh Address : Moghbazar, Ramna, Dhaka -1217, Europe Office: 552A Coventry Road ( Rear Side Office), Small Heath, Birmingham, B10 0UN,

ফোন : 01798-669945, 07960656124

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com