বুধবার ১৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

নতুন মন্ত্রীসভায় শপথের জন্য চিঠি পেলেন যারা

  |   সোমবার, ১৮ নভেম্বর ২০১৩ | প্রিন্ট

4led

ঢাকা : প্রধানমন্ত্রী ঘোষিত কথিত সর্বদলীয় নির্বাচনকালীন সরকার গঠনের প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানা গেছে।  রোববার দুপুরে এবিষয়ে সরকারি ঘোষনার পর রাতেই এ ব্যাপারে চিঠি পাঠানো হয়েছে মন্ত্রীদের কাছে। সোমবার বিকেলে রাষ্ট্রপতি মন্ত্রীদের শপথ পাঠ করাবেন।
সর্বদলীয় সরকারের অংশগ্রহণের জন্য রাতেই সরকারের তরফ থেকে চিঠি দেওয়া হয়েছে বলে নিশ্চিত করেছেন অনেকে।
আওয়ামী লীগ নেতা আমীর হোসেন আমু শপথ গ্রহণের জন্য আমন্ত্রণ পেয়েছেন বলে জানিয়েছেন। আমন্ত্রণ পাওয়ার খবর আরো নিশ্চিত করেছেন ওর্য়ার্কাস পার্টির সভাপতি রাশেদ খান মেনন এবং জাতীয় পার্টির মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার।
রুহুল আমিন হাওলাদার ছাড়া মুজিবুল হক চুন্নুসহ জাতীয় পার্টির আরও কয়েকজন সদস্যের আমন্ত্রণ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তবে জাতীয় পার্টি নির্বাচনে অংশ নেবে কীনা সে বিষয়টি পার্টির চেয়ারম্যানের সঙ্গে বৈঠক করে সিদ্ধান্ত হবে বলে জানিয়েছেন তারা।
তবে শেষ পর্যন্ত মোট কয় জনকে এবং কাকে কাকে পাঠানো হবে সে বিষয়ে এখনও নির্দিষ্ট ভাবে কিছু জানা যায়নি।
এর আগে রোববার সন্ধ্যে সাড়ে ছয়টা নাগাদ রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এবিষয়ে রাষ্ট্রপতির প্রেসসচিব এহসানুল করিম জানিয়েছেন, সর্বদলীয় মন্ত্রিসভায় কয়েকজন মন্ত্রী শপথগ্রহণ করবেন সোমবার বিকেলে। রাষ্ট্রপতি আবদুল হামিদ মন্ত্রীদের শপথ পড়াবেন।

যাদের নাম শোনা যাচ্ছে:
মন্ত্রীপরিষদে নতুন মন্ত্রী হিসাবে শপথ নিচ্ছেন বিভিন্ন দলের বেশ কয়েকজন। এদের মধ্যে আওয়ামী লীগ থেকে শপথ নিচ্ছেন তোফায়েল আহমেদ, আমীর হোসেন আমু। জাতীয় পার্টি থেকে মন্ত্রী হচ্ছেন রওশান এরশাদ, আনিসুল ইসলাম মাহমুদ, রুহুল আমীন হাওলাদার, সালমা ইসলাম, মজিবুল হক চুন্নু, জিয়াউদ্দিন আহমেদ বাবলু প্রমুখ।
ওয়ার্কার্স পার্টি থেকে মন্ত্রী হচ্ছেন রাশেদ খান মেনন। জাসদ থেকে শপথ নিচ্চেন মঈনুদ্দীন খান বাদল।
আর মহাজোটের পুরানো মন্ত্রীসভা থেকে থাকছেন আবুল মাল আব্দুল মুহিত, মতিয়া চৌধুরী, সৈ্যদ আশরাফ, হাসানুল হক ইনু প্রমুখ।

advertisement

Posted ০০:৫৩ | সোমবার, ১৮ নভেম্বর ২০১৩

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
This newspaper (Swadhindesh) run by Kabir Immigration Ltd
যোগাযোগ

Bangladesh Address : Moghbazar, Ramna, Dhaka -1217, Europe Office: 552A Coventry Road ( Rear Side Office), Small Heath, Birmingham, B10 0UN,

ফোন : 01798-669945, 07960656124

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com