রবিবার ২৫শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

নতুন তফসিল ঘোষণা করার সুযোগ নেই : যোগাযোগমন্ত্রী

  |   বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০১৩ | প্রিন্ট

obaydul

ঢাবি, ১৯ ডিসেম্বর  : নির্বাচন কমিশনকে (ইসি) নতুন কোনো তফসিল ঘোষণা না করার জন্য অনুরোধ জানিয়ে যোগাগোগমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, দশম জাতীয় নির্বাচন দিবালোকের মতো সত্য। একে যেমন এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ নেই, তেমনি নতুন কোনো তফসিল ঘোষণা করারও সুযোগ নেই।
বৃহস্পতিবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ ছাত্রলীগের উদ্যোগে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
যোগাযোগমন্ত্রী বলেন, কমলাপুর রেলস্টেশন থেকে ট্রেন ছেড়ে সীতাকু- পৌঁছালে তাকে যেমন পুনরায় নতুন সিডিউল দিয়ে কমলাপুরে আনা সম্ভব হয় না। তেমনিভাবে কেউ পছন্দ করুক বা না করুক দশম জাতীয় নির্বাচনের তফসিলও নতুন করে আর ঘোষণা করা সম্ভব হবে না।
তিনি বিশ্বজিতের হত্যাকা- সম্পর্কে বলেন, বিশ্বজিতের হত্যাকা-ের রায়ে ফাঁসির মাধ্যমে প্রমাণিত হয়েছে বিচার বিভাগ স্বাধীন। এতে প্রধানমন্ত্রীর কোনো হস্তক্ষেপ নেই। এ রায়ে আরো প্রমাণিত হয়েছে আওয়ামী লীগ কোনো দলবাজ সংগঠন নয়।
বিএনপির আন্দোলন সম্পর্কে ওবায়দুল কাদের বলেন, তারা যে আন্দোলন করছে এতে জনগণের কোনো সম্পৃক্ততা নেই। এ আন্দোলন হচ্ছে সহিংসতার আন্দোলন। জনগণ তাদের পক্ষে নেই। জনগণ আজ মুক্তিযুদ্ধের স্বপক্ষে। আর জনগণই হচ্ছে সব চেয়ে পারমাণবিক বোমা। সেই বোমাই তাদের সঙ্গে নেই।
তিনি বলেন, আমাদের কিছু ভুল থাকতে পারে তবে অন্যসব রাজনৈতি সংগঠনের থেকে অনেক বেটার। আর সেটা জনগণ প্রমাণ করে দেবে।
ছাত্রলীগ কেন্দ্রীয় সভাপতি এইচ এম বদিউজ্জামানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলমের সঞ্চালনায় আলোচনা সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার ও সমবায় পল্লী উন্নয়ন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, বিশিষ্ট অর্থনীতিবীদ আবুল বারকাত, বিশিষ্ট সাংবাদিক শাহীন রেজা নুর এবং প্রধানমন্ত্রীয় মিডিয়া বিশেষ সহকারী মাহবুবুল হক শাকিল।
জাহাঙ্গীর কবির নানক বলেন, আমরা সরকার গঠনের সময় পরিবর্তনের কথা বলেছি। আমরা অনেক পরিবর্তন করেছি। আমরা কোনো দলবাজ সংগঠন নই। বিশ্বজিতের হত্যাকা-ের রায়ের মাধ্যমে আমরা এটা প্রমাণ করেছি।

advertisement

Posted ১৬:৩৪ | বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০১৩

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
This newspaper (Swadhindesh) run by Kabir Immigration Ltd
যোগাযোগ

Bangladesh Address : Moghbazar, Ramna, Dhaka -1217, Europe Office: 552A Coventry Road ( Rear Side Office), Small Heath, Birmingham, B10 0UN,

ফোন : 01798-669945, 07960656124

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com