সোমবার ১৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

নতুন ট্যাক্সিক্যাব চালু হবে পহেলা বৈশাখ থেকে: যোগাযোগমন্ত্রী

  |   রবিবার, ১৬ মার্চ ২০১৪ | প্রিন্ট

obaydul kader mp

                                                                                                                                                                                  -ফাইল ছবি

১৬ মার্চ: রাজধানীতে পহেলা বৈশাখ থেকে নতুন ট্যাক্সিক্যাব চালু হচ্ছে বলে জানিয়েছেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, এর পাশাপাশি মেয়াদোত্তীর্ণ যানবাহন ডাম্পিংও করা হবে।

রবিবার যোগাযোগ মন্ত্রণালয়ে সড়ক পরিবহন উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।  যোগাযোগমন্ত্রী বলেন, খুব শিগগিরই ট্রাফিক সিগন্যালকে আরো কার্যকর এবং রাজধানীকে আরো বাসযোগ্য করা হবে।

এ বিষয়ে কাজ করতে কমিটি গঠন করা হয়েছে জানিয়ে তিনি বলেন, আগামী ১০ দিনের মধ্যেই তারা প্রতিবেদন দেবে।

মন্ত্রী বলেন, ঢাকা বিশ্বের অন্যতম নোংরা শহর হিসেবে ইকোনমিস্টের প্রতিবেদনে এসেছে। এই কলঙ্ক থেকে ঢাকাকে বাঁচাতে ১০ দিনের মধ্যে পদক্ষেপ নেয়া হবে।

যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদেরের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মসিউর রহমান রাঙ্গা ও স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান।

advertisement

Posted ১৫:৫৯ | রবিবার, ১৬ মার্চ ২০১৪

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
This newspaper (Swadhindesh) run by Kabir Immigration Ltd
যোগাযোগ

Bangladesh Address : Moghbazar, Ramna, Dhaka -1217, Europe Office: 552A Coventry Road ( Rear Side Office), Small Heath, Birmingham, B10 0UN,

ফোন : 01798-669945, 07960656124

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com