| শুক্রবার, ২০ ডিসেম্বর ২০১৩ | প্রিন্ট
ঢাকা, ২০ ডিসেম্বর : সাবেক প্রধানমন্ত্রী কাজী জাফর আহমেদকে চেয়ারম্যান এবং গোলাম মসিহকে মহাসচিব করে জাতীয় পাটির্র নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।
শুক্রবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে জাতীয় পার্টির বিশেষ কাউন্সিলের শুরুতে তাদেরকে নির্বাচিত করা হয়। কাউন্সিলে কমিটির ঘোষণা দেন নব গঠিত জাতীয় পার্টির চেয়ারম্যান কাজী জাফর।
এছাড়াও পার্টির প্রেসিডিয়াম সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন টিআইএম ফজলে রাব্বি, কাজী মাহমুদ হাসান, জাহাঙ্গীর হোসেন আদেল, মুজিবুর রহমান যুক্তিবাদী, এসএম আলম, এইচএম গোলাম রেজা, খালেকুজ্জামান চৌধুরী, আনোয়ারা বেগম, গোলাম মোস্তফা, নওয়াব আলী আব্বাস খান প্রমুখ।
Posted ২২:১৮ | শুক্রবার, ২০ ডিসেম্বর ২০১৩
Swadhindesh -স্বাধীনদেশ | admin