| মঙ্গলবার, ২৮ জানুয়ারি ২০১৪ | প্রিন্ট
২৮ জানুয়ারি : দ্বিতীয় দিনে সারাদিন বোলিং করে টাইগারদের প্রাপ্তি ৫ উইকেট। তাও আবার দ্বিতীয় দিনের শেষ সেশনে পড়েছে চারটি। এর ফলে শেষ সেশনটা নিজেদের করে নিয়েছে স্বাগতিকরা। তবে বাংলাদেশের জন্য আরো ভালো হতে পারতো দিনটা। যদি না অধিনায়ক মুশফিকুর রহিম কৌশল সিলভার ক্যাচ না ফেলে দিতো। ব্যাক্তিগত ৩৯ রানে প্রথম জীবন পেয়েছিলেন তিনি। এরপর একে একে আরো চারবার আল-আমিনের বলে জীবন পেয়ে ক্যারিয়ারের প্রথম শতক পূর্ণ করেন।
দ্বিতীয় দিনের শেষ দুই ওভারে সাকিব-গাজীর ঘূর্নিতে দিনটি বাংলাদেশের হয়তো ভাবতেও পারেন ক্রিকেট ভক্তরা। কিন্তু দিনশেষে লঙ্কানরা এগিয়ে ১৪৩ রানে। হাতে রয়েছে ৫ উইকেট। শ্রীলঙ্কা তাদের দ্বিতীয় দিন শুরু করেছিলো ৬০ রান নিয়ে। আজ দ্বিতীয় দিনে ৫ উইকেট হারিয়ে যোগ করেন ৩১৫ রান।
শতক হাকানো কৌশল সিলভার উইকেট তুলে নেন সাকিব আল হাসান। এলবিডব্লিউর ফাঁদে ফেলে তাকে সাজঘরে ফেরান সাকিব। সিলভার উইকেট ছাড়াও দীনেশ চান্দিমাল ও দিমুথ করুনারত্নে ফেরান বাংলাদেশের সেরা ক্রিকেটার। বাকি দুটি উইকেটের মধ্যে একটি আল-আমিন অপরটি সোহাগ গাজী তুলে নেন।
দ্বিতীয় দিনে অতিথিরা ১৭২ রান পিছিয়ে থেকে প্রথম সেশন শুরু করেছে। দিনের শুরুটা দিমুথ করুনারত্নে (২৮) ও কৌশল সিলভা (৩০) রান নিয়ে করেন।
এর আগে ঢাকা টেস্টের প্রথম দিনে ২৩২ রান সংগ্রহ করতেই সবগুরো উইকেট হারায় স্বাগতিকরা। বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ রান করেন অধিনায়ক মুশফিকুর রহিম ৬১ ও সাকিব আল হাসান ৫৫ রান করেন।
বাংলাদেশের ব্যাটসম্যানের কাছে ভয়ংকর হয়ে উঠেন লঙ্কান দুই পেসার সুরাঙ্গা লাকমল-শামিন্দা এরাঙ্গা। এরা দু’জন মিলে বাংলাদেশের ৭ ব্যাটসম্যানকে সাজঘরে ফেরান।
ঢাকা টেস্টে বাংলাদেশের হয়ে অভিষেক হচ্ছে ওপেনার শামসুর রহমান শুভর। ৭১তম ক্রিকেটার হিসেবে অভিষেক হয় তার। তিনি তার অভিষেক টেস্টের প্রথম ইনিংসে ৩৩ রানের ইনিংস খেলেন।
বাংলাদেশ দল:
মুশফিকুর রহিম (অধিনায়ক) তামিম ইকবাল, মার্শাল আইয়্যুব, সাকিব আল হাসান, নাসির হোসেন , মুমিনুল হক, শামসুর রহমান, সোহাগ গাজী, রবিউল ইসলাম, রুবেল হোসেন ও আল আমিন।
শ্রীলঙ্কার দল :
অ্যাঞ্জেলো ম্যাথুস (অধিনায়ক), দীনেশ চান্দিমাল, দিমুথ করুনারত্নে, কৌশল সিলভা, কুমার সাঙ্গাকারা, মাহেলা জয়াবর্ধনে, প্রসন্ন জয়াবর্ধনে, কিথুরুয়ান ভিথানাগে, রঙ্গনা হেরাথ, দিলরুয়ান পেরেরা, সুরাঙ্গা লাকমল, শামিন্দা এরাঙ্গা।
Posted ১৩:৪১ | মঙ্গলবার, ২৮ জানুয়ারি ২০১৪
Swadhindesh -স্বাধীনদেশ | admin