সোমবার ১৩ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

দেড় মাস পর সরব নয়াপল্টন বিএনপি কার্যালয়

  |   বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি ২০১৪ | প্রিন্ট

fokrul. naya paltan

ঢাকা, ১৬ জানুয়ারি  : প্রায় দেড় মাস পুলিশি অবরুদ্ধ থাকার পর বৃহস্পতিবার সরব হয়ে উঠে নয়াপল্টনের বিএনপি কার্যালয়। বিনা বাধায় দলের নেতাকর্মীরা কার্যালয়ে প্রবেশের সুয়োগ পান।  আর প্রায় আড়াই মাস পর কার্যালয়ে গেলেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বেলা ১১টার দিকে বিএনপির ৩ সহদপ্তর সম্পাদক আসাদুল করিম শাহীন, আব্দুল লতিফ জনি ও শামিমুর রহমান  কয়েকজন ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীসহ কেন্দ্রীয় কার্যালয়ে প্রবেশ করেন। কার্যালয়ের বাইরে পুলিশ থাকলেও আজ কাউকে ভেতরে ঢুকতে বা বের হতে বাধা দেয়নি।
মির্জা আলমগীর কেন্দ্রীয় কার্যালয়ে পৌঁছেন বেলা ১টা ৩০ মিনিটে। সেখানে অন্য নেতারা তাঁকে স্বাগত জানান। প্রায় ১৫ মিনিট তিনি কার্যালয়ে অবস্থান করেন।
গত বছরের ৩০ নভেম্বর বিএনপির দপ্তরের দায়িত্বপ্রাপ্ত যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদকে কার্যালয়ের তালা ভেঙ্গে গ্রেপ্তারের পর সেখানে কোনো নেতা-কর্মীকে প্রবেশ করতে দেয়নি আইনশৃঙ্খলা বাহীনি। পুলিশ ওই কার্যালয় অবরুদ্ধ করে রাখে। তবে ভারপ্রাপ্ত মহাসচিব এরও এক মাস আগ থেকে কার্যালয়ে যাওয়া বন্ধ করেন। এই দীর্ঘ সময়ে তিনি গ্রেপ্তার এড়াতে আত্মগোপনে ছিলেন।
এসময় সাংবাদিকদের মির্জা আলমগীর বলেন,  উদ্ভট উঠের পিঠে চলছে স্বদেশ। এই সরকার বৈধ নয়। তা আমাদের  নেত্রী বলেছেন। তিনি বলেন, সবাই দেখেছে কীভাবে ছলচাতুরি করে এই সরকার ক্ষমতায় এসেছে, তা সবাই জানে। সুতরাং  অবৈধ সরকারের  কে মন্ত্রী হলো, বা না হলো তা বিষয় না। মন্ত্রিসভায় বিরোধীদলের মন্ত্রী রয়েছে।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আলমগীর বলেন, আমাদের নেত্রী বলেছেন, সংলাপের প্রস্তাব  সরকারের কাছ থেকে আসতে হবে। তিনি বলেন,  এই সরকার অবৈধ। কিন্তু আমরা তো হাওয়ার সঙ্গে কথা বলতে পারি না! সুতরাং তথাকথিত সরকার হলেও তাদের কাছ থেকেই সংলাপের প্রস্তাব আসতে হবে। আমরা সংলাপে রাজি। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, আমরা এখন কারাগারে। গোটা দেশ কারাগারে। আমাদের শীর্ষ নেতারা জেলে। বিচার প্রক্রিয়ার মাধ্যমে তাদের মুক্তি দিতে দেরি করা হচ্ছে।

advertisement

Posted ১১:০০ | বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি ২০১৪

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
This newspaper (Swadhindesh) run by Kabir Immigration Ltd
যোগাযোগ

Bangladesh Address : Moghbazar, Ramna, Dhaka -1217, Europe Office: 552A Coventry Road ( Rear Side Office), Small Heath, Birmingham, B10 0UN,

ফোন : 01798-669945, 07960656124

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com