রবিবার ৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

দেশ ধ্বংশের হুকুমদাতা খালেদা জিয়া

  |   শুক্রবার, ২৯ নভেম্বর ২০১৩ | প্রিন্ট

nasim-al
 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা : ১৪ দলের মুখপাত্র ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম বলেছেন, ‘সব নৈরাজ্যমূলক কর্মকাণ্ডের মূল হুকুমদাতা নেত্রী খালেদ জিয়া। তিনি উৎসাহ ও সাহস দিয়ে নৈরাজ্যের নেতৃত্ব দিচ্ছেন। এই কর্মকাণ্ডকে সমর্থন দিয়ে তার নেতারা বিবৃতি দিয়ে বলছেন তাদের নাকি হরতাল সফল হচ্ছে।’
শুক্রবার দুপুরে ১৪ দলের সঙ্গে বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতাদের বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন নাসিম।
মোহাম্মদ নাসিম বলেন, সম্প্রতি বিএনপি-জামায়াত অশুভ চক্র মিলিতভাবে গণতন্ত্রকে ধ্বংস করার জন্য একের পর এক নৈরাজ্যমূলক কর্মকাণ্ড চালিয়ে  যাচ্ছে। বাস চালক ও যাত্রীকেও অগ্নিদগ্ধ করা হয়েছে, নারী কর্মচারী পর্যন্ত রেহাই পায়নি। এর আগে শিশুদের পর্যন্ত অগ্নিদগ্ধ করা হয়েছে। ঢাকাসহ বিভিন্ন জায়গায় একের পর এক জনবিচ্ছিন্ন এই গোষ্ঠীটি মানুষকে হত্যা করে, ট্রেন থেকে ফেলে দিয়ে এই নৈরাজ্যমূলক কর্মকাণ্ড চালাচ্ছে।
বিরোধী দলের দেশবিরোধী এরকম কর্মকাণ্ডের মাধ্যমে জনগণের আন্দোলন সফল হয় না বলে দাবি করেন তিনি।
তিনি বলেন, তাই আজ আমরা সিদ্ধান্ত নিয়েছি, যার যার পেশা থেকে অবস্থান থেকে চিকিৎসক, সাংবাদিক, শিক্ষক, আইনজীবী, পেশাজীবীসহ গ্রামে-গঞ্জে সস্কৃতিকর্মীরা এই সহিংসতার বিরুদ্ধে রুখে দাঁড়াবে এবং নির্বাচনকে সফল করতে জনমত গড়ে তুলবে।’
এ লড়াইয়ে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি শেখ হাসিনার দেয়া সাংবিধানিক শক্তির পক্ষে লড়াই করবে এমন আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, ‘আমরা আশা করছি তারা নির্বাচন পর্যন্ত এসব গোষ্ঠীর বিরুদ্ধে প্রচারণা ও জনমত গড়ে তুলে নির্বাচনে সহায়তা করবেন।’
বিরোধী দল একাত্তরের ঘাতক দল হিসেবে চিহ্নিত জামায়াতকে সঙ্গে নিয়ে এ ধরনের নৈরাজ্য করে যাচ্ছে বলে অভিযোগ করেন নাসিম।
নৈরাজ্য দমনে সরকারকে আরো কঠোর হওয়ার আহ্বান জানিয়ে দেশবাসীর প্রতি প্রশ্ন রেখে তিনি বলেন, ‘এবারের নির্বাচন শুধু নির্বাচন নয়; যুদ্ধ। এই যুদ্ধে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে দেশে মুক্তিযুদ্ধের শক্তি থাকবে না মুক্তিযুদ্ধের বিপক্ষ শক্তি থাকবে।

advertisement

Posted ১৪:৫৫ | শুক্রবার, ২৯ নভেম্বর ২০১৩

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
This newspaper (Swadhindesh) run by Kabir Immigration Ltd
যোগাযোগ

Bangladesh Address : Moghbazar, Ramna, Dhaka -1217, Europe Office: 552A Coventry Road ( Rear Side Office), Small Heath, Birmingham, B10 0UN,

ফোন : 01798-669945, 07960656124

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com