শনিবার ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

দেশে স্বাধীন বিচার ব্যবস্থার স্বপ্ন বিলীন হয়ে গেছে: খালেদা জিয়া

  |   বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০১৩ | প্রিন্ট

khaleda_13350
 

দেশে স্বাধীন বিচার ব্যবস্থার স্বপ্ন বিলীন হয়ে গেছে বলে অভিযোগ করেছেন, বিএনপি চেয়ারপারসন ও ১৮ দলীয় জোট নেত্রী বেগম খালেদা জিয়া।
বৃহস্পতিবার রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বেগম খালেদা জিয়া এমন মন্তব্য করেন।
বেগম জিয়া বলেন, বিচার ব্যবস্থার উপর জনগণের আস্থা ও বিশ্বাস নষ্ট করে করে ফেলা হয়েছে। শুধু দেশে নয়, আন্তর্জাতিক অঙ্গনেও দেশের বর্তমান বিচার ব্যবস্থা নিয়ে গুরুতর প্রশ্ন উত্থাপিত হচ্ছে।
তিনি বলেন, সংবাদ মাধ্যমকে শৃঙ্খলিত করে সরকার মানুষের বাক-স্বাধীনতা কেড়ে নিচ্ছে।
বিরোধীদলীয় নেতা আরো বলেন, প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে দলীয় ক্যাডারের মতো ব্যবহার করছে সরকার। বিরোধী দলের আন্দোলন দমনে তাদের নিয়োজিত করা হচ্ছে।
তিনি বলেন, বিরোধী দলের নিয়মতান্ত্রিক আন্দোলনে পাখির মতো গুলি করে মানুষ হত্যা করা হচ্ছে। এর দায় সরকারকেই নিতে হবে।
বিবৃতির শেষে তিনি বলেন, ‘বিএনপি সংকট থেকে দেশ-জাতির মুক্তির জন্য, গণতন্ত্র ও জনগণের অধিকারের সুরক্ষা, শান্তি ও স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনতে আন্দোলন করছে। নির্দলীয় সরকারের অধীনে সকল দলের অংশগ্রহণের ভিত্তিতে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তর ও জনগণের পছন্দসই সরকার প্রতিষ্ঠার মাধ্যমে সংগ্রাম কাঙ্খিত লক্ষ্যে পৌঁছাবে হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

advertisement

Posted ১৬:২৫ | বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০১৩

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
This newspaper (Swadhindesh) run by Kabir Immigration Ltd
যোগাযোগ

Bangladesh Address : Moghbazar, Ramna, Dhaka -1217, Europe Office: 552A Coventry Road ( Rear Side Office), Small Heath, Birmingham, B10 0UN,

ফোন : 01798-669945, 07960656124

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com