শনিবার ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

দেশে সরকারী ভাবে তিন দিন হরতাল পালিত : আব্দুল বাছিত বাদশা

  |   বুধবার, ০১ জানুয়ারি ২০১৪ | প্রিন্ট

badsha১৯৭১ সালের ২৬সে মার্চ চিটাগাং কালুর ঘাট বেতার কেন্দ্র থেকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা করার পর, বাংলাদেশের কৃষক, শ্রমিক, দিন মজুর সহ সর্ব সাধারণ যুদ্ধে জাপিয় পরেছিলেন। যুদ্ধ হয়েছে দীর্ঘ নয় মাস। দীঘর্ এ নয় মাস যুদ্ধের সময়ে অনেকেই জানতেন না পাশের জেলার অবস্থা।

ঢাকা ছিল পাক বাহিনীর দখলে, কিন্তু নির্বিক মুক্তি যুদ্ধারা জীবন বাজি রেখে যুদ্ধ করছেন এবং ১৬ ডিসেম্বরে আমরা পাকিস্তানী হানাদার বাহীনিকে পরাজিত করে আমরা বিজয় পেয়েছি।
বিজয়ের ৪২বৎসর পর, দেশের স্বাধীনতা আজ হুমকির সম্মুখীন। বি এন পির নেতৃত্বাধীন ১৮দলীয় জোট ২৫সে নভেম্বর থেকে ২৪সে ডিসেম্বর ৫ দফায় এক মাস অবরোধ কর্মসূচি পালন করে।

২৪সে ডিসেম্বর বেগম খালেদা জিয়া গণতন্ত্র রক্ষা এবং ৫ই জানুয়ারীর নির্বাচনকে না বলতে ৩১সে ডিসেম্বর রোববার ঢাকায় March For Democracy এর ডাক দেন। March For Democracy কে দমন করতে আওয়মীলিগ, আওয়মীলিগ নেতৃত্বাধীন ১৪দলীয় জোট সরকার এবং দেশের প্রসাশন যন্ত্র ১৮দলীয় জোটের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। সরকারী ভাবে দেশের প্রসাশন যন্ত্রের সাহাযে্য তিন দিন হরতাল পালন করা হয়েছে। সরকারী দলের সন্ত্রাসী দিয়ে অপমানিত করা হয়েছে কেন্দ্রিয় প্রেস ক্লাব এবং দেশের সর্বোচ্চ সম্মানিত স্থান হাই কোর্টকে। যার নিন্দা বিশ্ববাসী জানিয়েছে। বাংলাদেশের ইতিহাসে আর কোন সরকারের সময় মানুষ এমনটি দেখেনি।

এদিকে বিরোধী দলের কেন্দ্রিয় অফিস পুলিশ পাহাড়ায় তালাবদ্ধ করে রাখা হয়েছে। বিরোধী দলীয় নেত্রীকে করা হয়েছে গৃহ বন্দি। স্বাধীন ভাবে, গণতান্ত্রিক কর্মসূচি ঘোষণা করার কোন সুযোগ দেয়া হচ্ছে না।চলছে খুন, পুলিশী গ্রেফতার, গোম। গত এক মাসে কেন্দ্রিয় ছাত্র দলের তিন জন সহ মোট আঠারো জনকে গোম করা হয়েছে। প্রশাসন যন্ত্র গত একমাসে ১৮ দলের নয় জনকে ধরে নিয়ে গুলি করে হত্যা করেছে।

নতুন বৎসরের, নতুন দিন অর্থাৎ ১লা জানুয়ারী থেকে শুরু হয়েছে ১৮ দলের ডাকা ৬ষ্ট বারের অনির্দিষ্ট কালের অবরোধ। ঢাকায় অবরোধ ঢিলাঢালা ভাবে পালন হলে ও দেশের সার্বিক অবস্থা দেখে মনে হয় দেশে গৃহ যুদ্ধ চলছে।

advertisement

Posted ১৬:৪৭ | বুধবার, ০১ জানুয়ারি ২০১৪

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
This newspaper (Swadhindesh) run by Kabir Immigration Ltd
যোগাযোগ

Bangladesh Address : Moghbazar, Ramna, Dhaka -1217, Europe Office: 552A Coventry Road ( Rear Side Office), Small Heath, Birmingham, B10 0UN,

ফোন : 01798-669945, 07960656124

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com