শুক্রবার ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

দেশে এখন কোনো গণতন্ত্র নেই: মওদুদ

  |   শুক্রবার, ০৭ মার্চ ২০১৪ | প্রিন্ট

দেশে এখন কোনো গণতন্ত্র নেই: মওদুদ

moudud

৭ মার্চঃ  দেশে এখন কোনো গণতন্ত্র নেই মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বলেছেন দেশে এখন যে গণতন্ত্র চলছে- সেটা সীমিত আকারে এবং সরকার নিয়ন্ত্রিত।

জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে শুক্রবার বিকাল সাড়ে ৩টায় বিএনপি আয়োজিত আলোচনায় সভায় এসব কথা বলেন তিনি। সভায় সভাপতিত্ব করেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিএনপি’র সিনিয়র ভাইস-চেয়ারম্যান তারেক রহমানের অষ্টম কারাবন্দি দিবস উপলক্ষে এ আলোচনা সভার আয়োজন করা হয়।

মওদুদ বলেন, শুধু বক্তব্য দেওয়ার জন্য ৭৫ বছর বয়সে আমাকে তিন মাস জেল খাটতে হয়েছে। এজন্য তো ভাষা আন্দোলন করিনি। আগরতলা ষড়যন্ত্র মামলায় লড়াই করিনি, মুক্তিযুদ্ধ করিনি।

‘দেশে অস্বাভাবিক অবস্থা বিরাজ করছে’ উল্লেখ করে বিএনপির এ সিনিয়র নেতা বলেন, দেশের সব প্রগতিশীল শক্তিগুলোকে ঐক্যবদ্ধ হয়ে দেশ বাঁচাতে হবে।

আলোচনা সভায় আরও বক্তব্য দেন- মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা, ছাত্রদলের ভারপ্রাপ্ত মহাসচিব ওবায়দুল হক নাসির প্রমুখ।

advertisement

Posted ১৫:৩৪ | শুক্রবার, ০৭ মার্চ ২০১৪

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
This newspaper (Swadhindesh) run by Kabir Immigration Ltd
যোগাযোগ

Bangladesh Address : Moghbazar, Ramna, Dhaka -1217, Europe Office: 552A Coventry Road ( Rear Side Office), Small Heath, Birmingham, B10 0UN,

ফোন : 01798-669945, 07960656124

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com