রবিবার ৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

দেশের হয়ে সবচেয়ে বেশি ম্যাচ জয়ের রেকর্ড মোস্তাফিজের

ডেস্ক রিপোর্ট   |   সোমবার, ০১ সেপ্টেম্বর ২০২৫ | প্রিন্ট

দেশের হয়ে সবচেয়ে বেশি ম্যাচ জয়ের রেকর্ড মোস্তাফিজের

টি-টোয়েন্টি ফরম্যাটে মোস্তাফিজুর রহমানের ক্যারিয়ার মাত্র এক দশকের। এরই মধ্যে টি টোয়েন্টি ক্রিকেটে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি ম্যাচ জয়ের রেকর্ড গড়ে ফেলেছেন কাটার মাস্টার। তিনি ছাড়িয়ে গেছেন দেশের সেরা চার তারকা সাকিব আল হাসান, তামিম ইকবাল, মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদের রেকর্ড।

গত শনিবার (৩০ আগস্ট) তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে নেদারল্যান্ডসকে বড় ব্যবধানে হারায় বাংলাদেশ। ১৩৬ রানের জবাবে খেলতে নেমে ৮ উইকেট ও ৩৯ বল হাতে রেখে জয় পায় লিটন দাসের দল। ম্যাচটি মোস্তাফিজুরের আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্যারিয়ারের ৫৩তম জয় ছিল। রেকর্ডগড়া ম্যাচে ৪ ওভার বল করে ১৯ রান দিয়ে একটি উইকেট পান তিনি।

৫৩ জয় দিয়ে ফিজ সাকিব আল হাসানকে ছাড়িয়ে গেছেন। ১২৯ ম্যাচের মধ্যে ৫২টি জিতেছেন টাইগার অলরাউন্ডার, হেরেছেন ৭৫ ম্যাচ। ফিজ ১১২ ম্যাচের মধ্যে হেরেছেন ৫৭টি, বাকি দুইটি ম্যাচ বৃষ্টিতে ভেসে গেছে। লিটন দাস (১০৮ ম্যাচ) ও মাহমুদউল্লাহ (১৪১ ম্যাচ) দুজনের জয়ই ৪৯টি করে। ৩৭ জয় নিয়ে পঞ্চম স্থানে রয়েছেন মুশফিকুর রহিম। ৭৪ ম্যাচ খেলা তামিমের জয় ২৩টি।

তবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি জয় ভারতের রোহিত শর্মার। এই ওপেনার ১৫৯ ম্যাচের মধ্যে ১০৯টিই জিতেছেন। অন্য কারো টি-টোয়েন্টি ফরম্যাটে একশটি জয় নেই। দ্বিতীয় সর্বোচ্চ ৮৬টি ম্যাচ জিতেছেন পাকিস্তানের শোয়েব মালিক। বিরাট কোহলি ৮২, হার্দিক পান্ডিয়া ৮১ ও মোহাম্মদ নবী ৮০টি করে ম্যাচ জিতেছেন।

শুধু টি-টোয়েন্টি বিবেচনায় নিলে সবচেয়ে বেশি জয় ফরম্যাটটির অন্যতম সেরা কিংবদন্তি কাইরন পোলার্ডের। ত্রিনিদাদ এন্ড টোবাগোর এই ক্রিকেটার ৭১৩ ম্যাচের ৩৮৭টি জিতেছেন। তিনশর বেশি জয় আছে শোয়েব মালিক, ডোয়াইন ব্রাভো ও সুনিল নারিনেরও। বাংলাদেশিদের মধ্যে এই তালিকায় সবার শীর্ষে সাকিব আল হাসান। তিনি ৪৫৮ ম্যাচের ২৩৫টি জিতেছেন। ১৫৮ জয় নিয়ে দ্বিতীয় স্থানে রিয়াদ।

advertisement

Posted ০৮:০৯ | সোমবার, ০১ সেপ্টেম্বর ২০২৫

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
This newspaper (Swadhindesh) run by Kabir Immigration Ltd
যোগাযোগ

Bangladesh Address : Moghbazar, Ramna, Dhaka -1217, Europe Office: 552A Coventry Road ( Rear Side Office), Small Heath, Birmingham, B10 0UN,

ফোন : 01798-669945, 07960656124

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com