রবিবার ২৫শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

দেশকে নেতৃত্বহীন করতে হাদিকে গুলি, হিটলিস্টে আছে আরও অনেকে: আসিফ মাহমুদ

ডেস্ক রিপোর্ট   |   রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫ | প্রিন্ট

দেশকে নেতৃত্বহীন করতে হাদিকে গুলি, হিটলিস্টে আছে আরও অনেকে: আসিফ মাহমুদ

দেশকে নেতৃত্বহীন করতে অভ্যুত্থানের নেতাদের টার্গেট করেছে ২৪-এর পরাজিত শক্তিরা। যার অংশ হিসেবে হাদিকে গুলি করা হয়েছে। আরও অনেককে হিটলিস্টে রাখা হয়েছে।

রোববার (১৪ ডিসেম্বর) সকালে শহীদ বুদ্ধিজীবী দিবসে জাতির শ্রেষ্ঠ মেধাবীদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

তিনি বলেন, স্বাধীনতার ৫৪ বছরে প্রাপ্তির পরিমাণ কম হলেও স্বাধীন সার্বভৌম রাষ্ট্র পেয়েছি। যা প্রতিষ্ঠার লড়াই ৫৪ বছরেও করে যেতে হয়েছে।

আসিফ মাহমুদ বলেন, পাকিস্তানি বাহিনী যেমন স্বাধীনতার পূর্বে দেশকে মেধাশূণ্য করতে চেয়েছিলো, একইভাবে ২৪ এর পরাজিত শক্তি দেশকে নেতৃত্বহীন করতে অভ্যুত্থানের নেতৃত্বদের টার্গেট করছে। যার অংশ হিসেবে হাদিকে গুলি করা হয়েছে। আরও অনেককে হিটলিস্টে রাখা হয়েছে।

তিনি আরও বলেন, একাত্তরের যেমন পাকিস্তানি বাহিনী ও তার দোসররা সফল হয়নি, এবারও পরাজিত ফ্যাসিবাদের দোসরদের কোনো ষড়যন্ত্র সফল হবেনা।

advertisement

Posted ০৮:২১ | রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
This newspaper (Swadhindesh) run by Kabir Immigration Ltd
যোগাযোগ

Bangladesh Address : Moghbazar, Ramna, Dhaka -1217, Europe Office: 552A Coventry Road ( Rear Side Office), Small Heath, Birmingham, B10 0UN,

ফোন : 01798-669945, 07960656124

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com