রবিবার ২৫শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

দেড় হাজার কোটি টাকার ৪ প্রকল্প অনুমোদন

  |   মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২০ | প্রিন্ট

দেড় হাজার কোটি টাকার ৪ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) ১ হাজার ৬৫৯ কোটি ৩৪ লাখ টাকা ব্যয়ে চারটি প্রকল্প অনুমোদন দিয়েছে।

মমঙ্গলবার (৬ অক্টোবর) প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এসব প্রকল্প অনুমোদন দেওয়া হয়।
প্রধানমন্ত্রী গণভবন থেকে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে শেরে বাংলা নগরস্থ এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় যুক্ত হন। বৈঠক শেষে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান প্রকল্পগুলো নিয়ে সাংবাদিকদের ব্রিফ করেন।

পরিকল্পনা মন্ত্রী বলেন, এ চারটি প্রকল্পের মধ্যে সরকারি অর্থায়নে ব্যয় হবে ৭৪০ কোটি ১৪ লাখ টাকা এবং বৈদেশিক উৎস হতে প্রাপ্ত অনুদান ৯১৯ কোটি ২০ লাখ টাকা।

 

অনুমোদিত প্রকল্পসমূহ হলো: শিক্ষা মন্ত্রণালয়ের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ভৌত অবকাঠামো উন্নয়ন প্রথম সংশোধিত প্রকল্প, পানি সম্পদ মন্ত্রণালয়ের চট্টগ্রাম জেলার উপকূলীয় এলাকার পোল্ডার নম্বর ৬২ (পতেঙ্গা) পোল্ডার নং-৬৩/১ এ ( আনোয়ারা) প্রকল্প, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের ‘ জরুরি ভিত্তিতে রোহিঙ্গা সংকট মোকাবিলায় multi-sector (প্রথম সংশোধিত) প্রকল্প, এবং শিল্প মন্ত্রণালয়ের হাতে কলমে কারিগরি প্রশিক্ষণের মহিলাদের গুরুত্ব দিয়ে বিটাকের কার্যক্রম সম্প্রসারণ পূর্বক আত্মকর্মসংস্থান সৃষ্টি ও দারিদ্র্য বিমোচন (ফেজ-টু) প্রকল্প।
বৈঠকে উপস্থিত ছিলেন, কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক, তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী তাজুল ইসলাম, শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী।

সভায় মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক, পরিকল্পনা কমিশনের সদস্যরা, সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর সচিব এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

advertisement

Posted ১৪:২২ | মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২০

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
This newspaper (Swadhindesh) run by Kabir Immigration Ltd
যোগাযোগ

Bangladesh Address : Moghbazar, Ramna, Dhaka -1217, Europe Office: 552A Coventry Road ( Rear Side Office), Small Heath, Birmingham, B10 0UN,

ফোন : 01798-669945, 07960656124

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com