শনিবার ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

দুই দেশের সীমান্তবর্তী এলাকায় ইসরায়েলি হামলা, নিহত ৪

ডেস্ক রিপোর্ট   |   সোমবার, ১৬ ফেব্রুয়ারি ২০২৬ | প্রিন্ট

দুই দেশের সীমান্তবর্তী এলাকায় ইসরায়েলি হামলা, নিহত ৪

লেবানন-সিরিয়া সীমান্তবর্তী এলাকায় দখলদার ইসরায়েলের বোমা হামলায় অন্তত চারজন নিহত হয়েছেন। সোমবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা। লেবাননের জনস্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে জানানো হয়, ভোরে সীমান্তের কাছাকাছি একটি গাড়িকে লক্ষ্য করে হামলা চালানো হয়। এতে ঘটনাস্থলেই চারজন নিহত হন।

লেবাননের সরকারি সংবাদ সংস্থা ন্যাশনাল নিউজ এজন্সি জানিয়েছে, নিহতদের একজন সিরীয় নাগরিক। তার নাম খালেদ মোহাম্মদ আল-আহমাদ। ইসরায়েলি সামরিক বাহিনী হামলার বিষয়টি নিশ্চিত করে জানিয়েছে, তারা লেবাননে ফিলিস্তিনি ইসলামিক জিহাদের (পিআইজে) সদস্যদের লক্ষ্য করে এই অভিযান চালিয়েছে। তবে তাদের এই দাবির পক্ষে কোনো প্রমাণ প্রকাশ করা হয়নি।

তারা জানিয়েছে, লেবাননের মাজদাল আনজার এলাকায় এ হামলা চালানো হয়েছে। এ ঘটনায় পিআইজের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

পিআইজে হলো অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডভিত্তিক একটি সশস্ত্র সংগঠন, যা গাজায় হামাসের সঙ্গে মিলিতভাবে একটি স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে লড়াই করছে। সংগঠনটি লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর মিত্র হিসেবেও পরিচিত।

ইসরায়েল ও হিজবুল্লাহ ২০২৪ সালের নভেম্বরে একটি যুদ্ধবিরতিতে সম্মত হলেও যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া ওই চুক্তির পরও ইসরায়েল লেবাননে প্রায় প্রতিদিনই হামলা চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ রয়েছে।

advertisement

Posted ০৭:৩০ | সোমবার, ১৬ ফেব্রুয়ারি ২০২৬

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
This newspaper (Swadhindesh) run by Kabir Immigration Ltd
যোগাযোগ

Bangladesh Address : Moghbazar, Ramna, Dhaka -1217, Europe Office: 552A Coventry Road ( Rear Side Office), Small Heath, Birmingham, B10 0UN,

ফোন : 01798-669945, 07960656124

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com