শনিবার ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

দুই দলকে সমঝোতায় আনতে হেফাজতের দেশরক্ষা মঞ্চ

  |   বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০১৩ | প্রিন্ট

দুই দলকে সমঝোতায় আনতে  হেফাজতের দেশরক্ষা মঞ্চ
hafajot
হাটহাজারী প্রতিনিধি :

 সরকার ও বিরোধী দলকে সমঝোতায় আসতে চাপ প্রয়োগের জন্য দেশের সব রাজনৈতিক-অরাজনৈতিক দল, ইসলামি দল ও সর্বস্তরের আলেম-ওলামা নিয়ে ‘ঈমান ও দেশরক্ষা মঞ্চ’ গঠনের কথা জানিয়েছে হেফাজতে ইসলাম। আগামী ৫ জানুয়ারির আগেই রাজধানীতে এই মঞ্চ হতে পারে।

বুধবার হাটহাজারীতে সংগঠনটির কেন্দ্রীয় কার্যালয়ে হেফাজতের আমির আল্লামা আহমদ শফীর সভাপতিত্বে অনুষ্ঠিত এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠক শেষে  হেফাজতের মহাসচিব আল্লামা জুনায়েদ বাবুনগরী সাংবাদিকদের জানান, শুক্রবার দেশের সব মসজিদে ঈমান, আকিদা রক্ষা, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ, রাজনৈতিক সহিংসতা বন্ধে দোয়া দিবস পালন করা হবে।  এ ছাড়া ২৪ জানুয়ারি শাপলা চত্বরে সমাবেশ করতে না দেয়ায় নিন্দা জানানো হয় বৈঠকে।

হেফাজতের সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুল হক ইসলামাবাদী জানান, দেশে ক্ষমতায় থাকা বা ক্ষমতায় যাওয়ার যে লড়াই চলছে, তাতে পিষ্ট হচ্ছে সাধারণ মানুষ। প্রতিদিন মানুষ খুন হচ্ছে, রক্তক্ষয়ী সংঘর্ষ ঘটছে। এ থেকে উত্তরণের জন্য আল্লামা শফী উভয় দলকে সমঝোতায় বসার আহ্বান জানাবেন।

বৈঠকে দেশকে রক্ষা করতে ও দেশে চলমান রক্তক্ষয়ী সংঘর্ষ বন্ধ করতে সব আলেম-ওলামাকে ঐক্যবদ্ধ করতে আলোচনা হয়েছে। হেফাজতে ইসলাম ছাড়াও দেশের সব আলেম-ওলামাদের নিয়ে গঠিত হবে ‘ঈমান ও দেশরক্ষা মঞ্চ’। এই মঞ্চ লোকজমায়েত করে বড় ধরনের সমাবেশ করবে। সরকার ও বিরোধী দলকে সমঝোতায় বসার আহ্বান জানানো হবে। উভয় দল সমঝোতায় না বসলে দেশের উলামায়ে কেরাম তাদের বিরুদ্ধে অবস্থান নেবে বলে বৈঠকে সিদ্ধান্ত নেয়া হয়।

তাছাড়া হেফাজতের ঢাকার  নেতারা ‘ঈমান ও দেশরক্ষা মঞ্চ’  গঠন করার বিষয়ে হেফাজতের শীর্ষ নেতাদের সঙ্গে সমন্বয় করবেন বলে বৈঠকে সিদ্ধান্ত হয়। হেফাজতের সিনিয়র নায়েবে আমির মুহিবুল্লাহ বাবুনগরী, তাজুল ইসলাম, সামশুল আলম, আব্দুল হামীদ (পীর মধুপুরী ), নূর হোসেইন কাসেমী, আজিজুল হক ইসলামীবাদী, মুফতি সাখাওয়াত, মাওলানা লোকমান, মাওলানা ছলিমুল্লাহ, মাওলানা আশরাফ আলী নিজামপুরী, আল্লামা শফীর প্রেস সচিব মাওলানা মুনীর আহম্মদ প্রমূখ বৈঠকে উপস্থিত ছিলেন।

advertisement

Posted ০০:১৩ | বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০১৩

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
This newspaper (Swadhindesh) run by Kabir Immigration Ltd
যোগাযোগ

Bangladesh Address : Moghbazar, Ramna, Dhaka -1217, Europe Office: 552A Coventry Road ( Rear Side Office), Small Heath, Birmingham, B10 0UN,

ফোন : 01798-669945, 07960656124

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com