বুধবার ১৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

দিনাজপুরে নির্বাচনী সংঘর্ষে ৩ জন নিহত : ১০ গুলিবিদ্ধসহ আহত ৭০

  |   রবিবার, ০৫ জানুয়ারি ২০১৪ | প্রিন্ট

দিনাজপুরে নির্বাচনী সংঘর্ষে ৩ জন নিহত : ১০ গুলিবিদ্ধসহ আহত ৭০

dinajpurআজহারুল আজাদ জুয়েল, দিনাজপুর :

রোববার দিনাজপুরে নির্বাচনী সহিংসতায় ৩ জন নিহত হয়েছে। নিহত ২ জন পার্বতীপুর ও ১ জন দিনাজপুর সদর উপজেলার। গুলিবিদ্ধ ১০ জনকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সংঘর্ষে প্রিজাইডিং অফিসারসহ আওয়ামী লীগ-বিএনপি ও জামায়াতের ৭০ জন নেতাকর্মী আহত হয়েছে।
রোববার সাড়ে ১০ টায় নির্বাচনী সহিংসতায় পুলিশের গুলিতে পার্বতীপুর উপজেলার মন্মথপুর কো-অপারেটিভ হাই স্কুল কেন্দ্রে সংঘর্ষের সময় যুব জাগপা’র পার্বতীপুর উপজেলা যুগ্ম সাধারণ সম্পাদক রায়হান মাসুদ (২২) নিহত হয়। একই উপজেলার বশিরবানিয়া মাদ্রাসা কেন্দ্রে ১৮ দল, আওয়ামী লীগ ও পুলিশের ত্রিমুখী সংঘর্ষে নিহত হন কেন্দ্রে কর্তব্যরত আনসার সদস্য আব্দুল ওয়াহেদ (৩২); নির্বাচন বিরোধীরা ওয়াহেদকে পিটিয়ে হত্যা করে।

শনিবার গভীর রাতে দিনাজপুর সদর উপজেলার নশিপুর গ্রামে ভোট কেন্দ্রে আগুন দেয়ার চেষ্টা করলে পুলিশ ১৮ দলের বিক্ষুব্ধ কর্মীদের ছত্রভঙ্গ করতে গুলিবর্ষণ করলে বিএনপি কর্মী বাবুল আখতার (২৫) নিহত হয়।
পুলিশ ও বিজিবি পার্বতীপুর উপজেলার মন্মথপুরের রেলঘুন্টির কাছে ১৮ দলের বিক্ষুব্ধ কর্মীদের ছত্রভঙ্গ করতে গুলি বর্ষণ করলে ৩ জন আহত হয়। এদের মধ্যে বিএনপি কর্মী তোফাজ্জেল হোসেন চুন্নু (৩০)র অবস্থা আশংকা জনক। বশিরবানিয়া কেন্দ্রে পুলিশের গুলিতে ৭ জন আহত হয়েছে। আহত ১০ জনের মধ্যে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ৫ জন, জেনারেল হাসপাতালে ৩ জন এবং ২ জনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রোববার নির্বাচন চলাকালীন প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার এবং আওয়ামী লীগ-বিএনপি ও জামায়াতের ৭০ এর অধিক ব্যক্তি আহত হয়।

advertisement

Posted ১১:০৮ | রবিবার, ০৫ জানুয়ারি ২০১৪

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
This newspaper (Swadhindesh) run by Kabir Immigration Ltd
যোগাযোগ

Bangladesh Address : Moghbazar, Ramna, Dhaka -1217, Europe Office: 552A Coventry Road ( Rear Side Office), Small Heath, Birmingham, B10 0UN,

ফোন : 01798-669945, 07960656124

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com