| বুধবার, ১১ ডিসেম্বর ২০১৩ | প্রিন্ট
ঢাকা : কাদের মোল্লার সঙ্গে ঢাকা কেন্দ্রীয় কারাগারে দেখা করেছেন তার স্বজনরা। সোমবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে স্বজনরা কারা ফটকে যান। রাত পৌনে নয়টায় তারা কারাগারের ভেতর থেকে কাদের মোল্লার সাথে সাক্ষাৎ করে বের হন।
কারা ফটকে অপেক্ষমাণ সাংবাদিকদের কাদের মোল্লার ছেলে হাসান জামিল বলেন, “সরকার কোনো সুযোগ না দিয়েই তাড়াহুড়ো করে কাদের মোল্লার ফাঁসি কার্যকর করতে চাইছে। এর পেছনে সরকারের রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে।”
হাসান জামিল বলেন, “জোর করে এ ফাঁসি দেওয়া হচ্ছে। দিজ ইজ অ্যা পলিটিক্যাল কিলিং।”
কাদের মোল্লা কেন প্রাণভিক্ষা চাননি সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে জামিল বলেন, “এখনো কাদের মোল্লার কাছে চূড়ান্ত রায়ের কপি এসে পৌছায় নি। কারা কর্তৃপক্ষ রায় পড়ার ব্যবস্থা করেন নি। পূর্ণাঙ্গ রায় না পড়েই আসামি প্রাণভিক্ষার আবেদন করেন কী করে?”
কাদের মোল্লার ব্যাপারে জেল কর্তৃপক্ষ অনিয়ম করেছেন উল্লেখ করে কাদের মোল্লার ছেলে বলেন, “কারা কর্তৃপক্ষ জেলকোডের বিধান মানেন নি। কারা কর্তৃপক্ষের সঙ্গে সঙ্গে সংশ্লিষ্টরাও অনিয়ম করেছেন।”
Posted ০২:০২ | বুধবার, ১১ ডিসেম্বর ২০১৩
Swadhindesh -স্বাধীনদেশ | admin