বুধবার ২১শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

দায়িত্ব থেকে অব্যাহতি চান খোকা

  |   বুধবার, ১২ মার্চ ২০১৪ | প্রিন্ট

khoka

১২ মার্চ:  ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক পদ থেকে অব্যাহতি চেয়েছেন দলের ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকা।  বুধবার রাজধানীর ভাসানী মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে তিনি পদ থেকে সরে দাঁড়ানোর এ ইচ্ছা ব্যক্ত করেন।

তিনি বলেন, আমি সাড়ে ১৭ বছর ধরে এই দায়িত্বে রয়েছি। আমি চাই এখন নতুন কেউ আহ্বায়কের দায়িত্বে আসুক।  খোকা জানান, তিনি দলের চেয়ারপারসন খালেদা জিয়ার কাছে ঢাকা মহানগর বিএনপির আহ্বায়কের পদ থেকে অব্যাহতি চেয়েছেন।

সরকারবিরোধী আন্দোলনে বিএনপি ব্যর্থ হয়নি দাবি করে তিনি বলেন, “আমরা আন্দোলনে ব্যর্থ হইনি। কিন্তু সরকারি বাহিনীর কাছে পরাজিত হয়েছি। কারণ তারা দেখামাত্র আমাদের নেতা-কর্মীদের ওপর গুলি করেছে, হত্যা করেছে, গুম ও নির্যাতন করেছে।”

আট সদস্যের আহ্বায়ক কমিটির ছয়জনের সমালোচনা করে এই নেতা বলেন, “আমি ও হান্নান শাহ জেলে ছিলাম। কিন্তু বাকি ছয়জন কী করেছেন?  তাই ব্যর্থ হলে এর দায় আগে তাদের নিতে হবে। এর পরে মহানগরের।”

উল্লেখ্য, সাদেক হোসেন খোকা ১৯৮৪ সালে বিএনপিতে যোগ দেন। শুরুতেই তিনি ঢাকা নগর বিএনপির আহ্বায়ক হন। খোকা ১৯৯১ সালের জাতীয় সংসদ নির্বাচনে প্রথম সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন এবং তার দল সরকার গঠন করলে তিনি যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব লাভ করেন। পরবর্তীতে ১৯৯৬ এবং ২০০১ সালেও তিনি সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন এবং ২০০১ সালে তার দল সরকার গঠন করলে তিনি মৎস্য ও পশুসম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব লাভ করেন। সরাসরি নির্বাচনে জয় লাভের মাধ্যমে ২০০২ সালের ২৫ এপ্রিল ঢাকার মেয়র হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। বর্তমানে তিনি বিএনপির ভাইস চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করছেন।

advertisement

Posted ১৪:৪৬ | বুধবার, ১২ মার্চ ২০১৪

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
This newspaper (Swadhindesh) run by Kabir Immigration Ltd
যোগাযোগ

Bangladesh Address : Moghbazar, Ramna, Dhaka -1217, Europe Office: 552A Coventry Road ( Rear Side Office), Small Heath, Birmingham, B10 0UN,

ফোন : 01798-669945, 07960656124

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com