শনিবার ২৪শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

দামেস্ক উপকণ্ঠে সংঘর্ষে নিহত ৭২

  |   রবিবার, ২৪ নভেম্বর ২০১৩ | প্রিন্ট

image_63736_0

আন্তর্জাতিক ডেস্ক :

 সিরিয়ার রাজধানী দামেস্কের উপকণ্ঠে সরকারি বাহিনী ও বিদ্রোহীদের মধ্যে প্রচণ্ড সংঘর্ষে কমপক্ষে ৭২ জন বিদ্রোহী নিহত হয়েছে বলে জানিয়েছে যক্তরাজ্যভিত্তিক মানবাধিকার সংগঠন সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস।
রোববার সংস্থাটি এক বিবৃতিতে জানায়, সরকারি বাহিনীর হামলায় দামেস্কের কাছে অবস্থিত পূর্ব গোটা এলাকায় সরকারি বাহিনীর হামলায় ইরাকি ও আইএসআইএল এর ২৮ জিহাদি নিহত হয়। এছাড়া হামলায় আল নুসরা ফ্রন্টের ২৬ জন ও ফ্রি সিরিয়ান আর্মির ১৮ জন মারা গেছে।
এই হামলায়, পাঁচ জন সাংবাদিকও প্রাণ হারিয়েছেন বলে জানিয়েছে সংগঠনটি। তবে তাদের নাম ও তারা কোন গণমাধ্যমের হয়ে কাজ করতো তা জানানো হয়নি।
উল্লেখ্য, ২০১১ সালের মার্চ থেকে শুরু হওয়া সিরিয়া সংঘাতে এখন পর্যন্ত কমপক্ষে ১ লাখ ২০ হাজার মানুষ প্রাণ হারিয়েছেন।
advertisement

Posted ২২:১০ | রবিবার, ২৪ নভেম্বর ২০১৩

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
This newspaper (Swadhindesh) run by Kabir Immigration Ltd
যোগাযোগ

Bangladesh Address : Moghbazar, Ramna, Dhaka -1217, Europe Office: 552A Coventry Road ( Rear Side Office), Small Heath, Birmingham, B10 0UN,

ফোন : 01798-669945, 07960656124

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com