বুধবার ২১শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

দরগাহপুর মাদরাসার মুহতামিম মাওলানা মোশাহিদ আহমদ আর নেই

  |   বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০১৩ | প্রিন্ট

দরগাহপুর মাদরাসার মুহতামিম  মাওলানা মোশাহিদ আহমদ আর নেই

shok

দেশের প্রাচীনতম কওমী মাদ্রাসা শিক্ষার্বোড আযাদ দ্বীনী এদারায়ে তালিম বাংলাদেশের মজলিসে শুরা ও আমেলার সদস্য, সিলেট অনচলের ঐতিহ্যবাহী দরগাহ পুর মাদরাসার মুহতামিম, জমিয়তে উলামায়ে ইসলাম সুনামগঞ্জ জেলা শাখার সদস্য হযরত মাওলানা মোশাহিদ আহমদ আর নেই। তিনি বুধবার রাত ১২টার সময় সিলেট রাগিব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন, ইন্নালিল্লাহি….রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫২ বছর। তিনি স্ত্রী, ৫ ছেলে ১ মেয়ে সহ অসংখ্য আত্মীয় সজন, ছাত্র ও ভক্ত রেখে যান। তিনি দীর্ঘদিন যাবত ক্যন্সারে ভুগছিলেন। মঙ্গলবার হঠাত তার শারিরিক অবস্থার অবনতি হলে সিলেট রাগিব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তিকরা হয়। তার ইন্তেকালে জাতি একজন সত্যিকার আলেমে দ্বীন ও সমাজসেবক হারালো।

ইন্তেকালের সংবাদ ছড়িয়ে পড়লে সবর্ত্র শোকের ছায়া নেমে আসে। তার ইন্তেকালে তাৎক্ষনিক ভাবে গভীর শোক প্রকাশ করেন, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের ভারপ্রাপ্ত মহাসচিব সাবেক সাংসদ এডভোকেট মাওলানা শাহীনুর পাশা চৌধুরী, আযাদ দ্বীনী এদারার সভাপতি মাওলানা হোসাইন আহমদ বারকুটি, জামিয়া কাছিমিয়া মোহনগঞ্জের মুহতামীম মাওলানা মুজাম্মিল হক ও সিনিয়র শিক্ষক পৌর সভা জামে মসজিদের ইমাম মাওলানা ইয়াছিন আহমদ, মধ্যনগর ধাতিয়া পাড়া দারুল উলুম আরাবিয়া নেছারিয়া মাদ্রাসার মুহতামীম মাওলানা নাজমুল হোসাইন খিদিরপুরী, মাদানী কাফেলা বাংলাদেশের সভাপতি মাওলানা রুহুল আমীন নগরী প্রমুখ।

পুষ্পকলির শোক:
পুষ্পকলি সাহিত্য সংঘ সিলেটের সহসভাপতি মাওলানা সালমান আহমদের পিতা দরগাহপুর মাদ্রাসার মুহতামিম মাওলানা মোশাহিদ এর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন, পুষ্পকলি সাহিত্য সংঘ সিলেটের সভাপতি মুহাম্মদ রুহুল আমীন নগরী, সহসভাপতি রেজাউল করিম রেজা, সাধারণ সম্পাদক শাহিদ হাতিমী প্রমুখ।

বার্তাপ্রেরক : রুহুল আমীন নগরী, সিলেট ।

advertisement

Posted ০০:৪৯ | বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০১৩

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
This newspaper (Swadhindesh) run by Kabir Immigration Ltd
যোগাযোগ

Bangladesh Address : Moghbazar, Ramna, Dhaka -1217, Europe Office: 552A Coventry Road ( Rear Side Office), Small Heath, Birmingham, B10 0UN,

ফোন : 01798-669945, 07960656124

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com