বুধবার ২০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

থাইল্যান্ডে ভ্যান-পিকআপ সংঘর্ষে দুই শিশুসহ নিহত ২৫

  |   মঙ্গলবার, ০৩ জানুয়ারি ২০১৭ | প্রিন্ট

থাইল্যান্ডে ভ্যান-পিকআপ সংঘর্ষে দুই শিশুসহ নিহত ২৫

থাইল্যান্ডে একটি ভ্যান ও পিকআপের মধ্যে সংঘর্ষের ঘটনায় দুই শিশুসহ কমপক্ষে ২৫ জন নিহত হয়েছে। সোমবার ওই দুর্ঘটনা ঘটেছে বলে নিশ্চিত করেছে পুলিশ। খবর সিএনএন।

ব্যাংকক থেকে ১১৪ কিলোমিটার দক্ষিণপূর্বের চোনবুরি প্রদেশের বান বুয়েং জেলায় ওই দুর্ঘটনা ঘটেছে। ভ্যান চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলায় সামনে থাকা একটি পিকআপের সঙ্গে ধাক্কা লাগে। ভ্যানে থাকা যাত্রীদের মধ্যে ১৪ জনই ঘটনাস্থলে প্রাণ হারান। বাকি একজনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

অপরদিকে, পিকআপের দুই শিশুসহ ১১ যাত্রী নিহত হয়েছে। অপর একজন বেঁচে আছেন। আহত দু’জনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার কারণ তদন্ত করছে পুলিশ।

advertisement

Posted ০৬:১৭ | মঙ্গলবার, ০৩ জানুয়ারি ২০১৭

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
This newspaper (Swadhindesh) run by Kabir Immigration Ltd
যোগাযোগ

Bangladesh Address : Moghbazar, Ramna, Dhaka -1217, Europe Office: 552A Coventry Road ( Rear Side Office), Small Heath, Birmingham, B10 0UN,

ফোন : 01798-669945, 07960656124

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com