| সোমবার, ০৯ ডিসেম্বর ২০১৩ | প্রিন্ট
ব্যাংকক: অবশেষে নির্বাচনের তারিখ ঘোষণা করলেন থাইল্যান্ডের প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াত্রা। নির্বাচনের এ সম্ভাব্য তারিখটি হলো ২ ফেব্রুয়ারি। তবে, তারিখটি নির্বাচন কমিশনের দ্বারা অনুমোদিত হতে হবে। সোমবার পার্লামেন্টের নিম্নকক্ষ ভেঙ্গে দেয়ার পর পরেই এ তারিখ ঘোষণা করেন ইংলাক। দেশটির চলমান রাজনৈতিক সংকট নিরসনের লক্ষ্যেই এ তারিখ ঘোষণা করা হলো। প্রধানমন্ত্রীর মুখপাত্র তিরাট রতনাসেভি বার্তা সংস্থা এপিকে এ খবরটি নিশ্চিত করেন।
এদিকে, দেশটির নির্বাচন কমিশনের মুখপাত্র জিনথোং ইনটারাস্রি জানিয়েছেন, নির্বাচন কমিশন শীঘ্রই সরকারের সঙ্গে নির্বাচনের তারিখ নিয়ে কথা বলবেন। রাজধানী ব্যাংককে সর্বশেষ দেড় লক্ষাধিক বিরোধী প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াত্রা সরকারের পদত্যাগ ও আগাম নির্বাচনের দাবিতে বিক্ষোভ করেন। এটাই নাকি তাদের ‘ফাইনাল ঘোষণা’। এরপর তাদের দাবি মানা না হলে রাস্তায়ই হবে বিরোধীদের বাসস্থান। বিরোধীদের অভিযোগ, ইংলাক সরকার তার ভাই থাকসিনেরই ছায়া সরকার। ইংলাক তার ভাই থাকসিনের এজেন্ডাগুলোই বাস্তবায়ন করছেন। বিরোধীরা চাচ্ছেন, ইংলাক পদত্যাগ করে একটি তত্ত্ববধায়ক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করুক, যে সরকার নির্বাচন আয়োজন করবে। তবে, অন্তর্বর্তী সেই সরকারের প্রধানমন্ত্রী হিসেবে ইংলাকই থেকে যেতে পারেন। সূত্র: ডন অনলাইন
Posted ১৩:১৭ | সোমবার, ০৯ ডিসেম্বর ২০১৩
Swadhindesh -স্বাধীনদেশ | admin