| বুধবার, ২৫ ডিসেম্বর ২০১৩ | প্রিন্ট
আঙ্কারা: ছেলেদের দুর্নীতি কেলেঙ্কারির জেরে তুরস্কের অর্থমন্ত্রী জাফের কাগলায়ান ও স্বরাষ্ট্রমন্ত্রী মুয়াম্মের গুল পদত্যাগ করেছেন। এর আগে দেশটির একটি ব্যাপক দুর্নীতির মামলায় ওই দুই মন্ত্রীপুত্রকে পুলিশ হেফাজতে নেওয়া হয়। এ মামলায় রাষ্ট্র নিয়ন্ত্রিত হাল ব্যাংকের প্রধানসহ ২৪ জনকে অভিযুক্ত করা হয়েছে।
তবে অর্থমন্ত্রীর ছেলে কান ও স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলে বারিস গুলের তাদের বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন। তাদের বিরুদ্ধে নগর উন্নয়ন প্রকল্পে ঘুষ নেওয়ার বিনিময়ে কাজ পাইয়ে দেওয়ার অভিযোগ উঠেছে।এর আগে স্বরাষ্ট্রমন্ত্রী ঘুষ নেওয়ার অভিযোগে তার ছেলেকে গ্রেফতারের কোনো আইনি ভিত্তি নেই বলে দাবি করেন।
নেপথ্যে ক্ষমতার লড়াই তবে তুরস্কের সাম্প্রতিক ঘটনাপ্রবাহের পিছনে ক্ষমতাসীন একে পার্টি ও গুলেন মুভমেন্টের ক্ষমতার লড়াই প্রধানা কারন বলে মনে করছেন বিশেষজ্ঞরা। সম্প্রতি মার্কিন প্রবাসী রহস্যময় আলেম ফতুল্লাহ গুলেনের নেতৃত্বাধীন প্রভাবশালী গুলেন মুভমেন্টের সাথে ক্ষমতাশীন এরদোগানের একে পার্টির ব্যাপক দ্বন্দ্ব শুরু হয়েছে।
এরদোগান অভিযোগ করছে গুলেন রাষ্ট্রের ভিতর রাষ্ট্র তৈরী করেছে। তার সমর্থক পুলিম ও আইনজীবীরা একে পার্টিকে বির্তকিত করতে এ জাতীয় দুনীর্তির মামলা শুরু করেছে।তিনি একে নোংরা যুদ্ধ বলে অভিহিত করেছেন।গুলেন মুভমেন্টের সাথে জড়িত সন্দেহে প্রায় ৩০ জন পুলিশ অফিসারকে চাকরিচ্যুত করেছে এরদোগান সরকার।
Posted ২২:৪২ | বুধবার, ২৫ ডিসেম্বর ২০১৩
Swadhindesh -স্বাধীনদেশ | admin