রবিবার ৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

তীব্র গরমে এশিয়া কাপের সূচিতে বড় পরিবর্তন

ডেস্ক রিপোর্ট   |   রবিবার, ৩১ আগস্ট ২০২৫ | প্রিন্ট

তীব্র গরমে এশিয়া কাপের সূচিতে বড় পরিবর্তন

আমিরাতের তীব্র গরমের কারণে এশিয়া কাপ ক্রিকেট ২০২৫–এর ম্যাচ সূচিতে পরিবর্তন আনা হয়েছে। আয়োজকদের দেওয়া নতুন সূচি অনুযায়ী মোট ১৯ ম্যাচের মধ্যে ১৮টিই শুরু হবে আধাঘণ্টা দেরিতে, স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে (বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায়)।

তবে ব্যতিক্রম থাকবে মাত্র একটি ম্যাচ। ১৫ সেপ্টেম্বর আবুধাবিতে অনুষ্ঠিতব্য সংযুক্ত আরব আমিরাত ও ওমানের খেলা শুরু হবে স্থানীয় সময় বিকেল ৪টায় (বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায়)।

দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ১৪ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে ভারত–পাকিস্তানের হাইভোল্টেজ–এর ম্যাচ। ভারত তাদের টুর্নামেন্ট শুরু করবে ১০ সেপ্টেম্বর দুবাইয়ে স্বাগতিক সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে। গ্রুপপর্বের শেষ ম্যাচে ১৯ সেপ্টেম্বর আবুধাবিতে ওমানের মুখোমুখি হবে তারা।

বাংলাদেশ তাদের অভিযান শুরু করবে ১১ সেপ্টেম্বর হংকংয়ের বিপক্ষে আবুধাবিতে। এরপর ১৩ সেপ্টেম্বর শ্রীলঙ্কা এবং ১৬ সেপ্টেম্বর আফগানিস্তানের বিপক্ষে লড়াইয়ের মধ্য দিয়ে গ্রুপপর্ব শেষ করবে টাইগাররা।

এশিয়া কাপ ২০২৫ এর পরিবর্তিত সময়সূচি (বাংলাদেশ সময়)

  • ৯ সেপ্টেম্বর – আফগানিস্তান বনাম হংকং, আবুধাবি – রাত ৮:৩০
  • ১০ সেপ্টেম্বর – ভারত বনাম সংযুক্ত আরব আমিরাত, দুবাই – রাত ৮:৩০
  • ১১ সেপ্টেম্বর – বাংলাদেশ বনাম হংকং, আবুধাবি – রাত ৮:৩০
  • ১২ সেপ্টেম্বর – পাকিস্তান বনাম ওমান, দুবাই – রাত ৮:৩০
  • ১৩ সেপ্টেম্বর – বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা, আবুধাবি – রাত ৮:৩০
  • ১৪ সেপ্টেম্বর – ভারত বনাম পাকিস্তান, দুবাই – রাত ৮:৩০
  • ১৫ সেপ্টেম্বর – সংযুক্ত আরব আমিরাত বনাম ওমান, আবুধাবি – সন্ধ্যা ৬:০০
  • ১৫ সেপ্টেম্বর – শ্রীলঙ্কা বনাম হংকং, দুবাই – রাত ৮:৩০
  • ১৬ সেপ্টেম্বর – বাংলাদেশ বনাম আফগানিস্তান, আবুধাবি – রাত ৮:৩০
  • ১৭ সেপ্টেম্বর – পাকিস্তান বনাম সংযুক্ত আরব আমিরাত, দুবাই – রাত ৮:৩০
  • ১৮ সেপ্টেম্বর – শ্রীলঙ্কা বনাম আফগানিস্তান, আবুধাবি – রাত ৮:৩০
  • ১৯ সেপ্টেম্বর – ভারত বনাম ওমান, আবুধাবি – রাত ৮:৩০

সুপার ফোর ও ফাইনাল

  • ২০ সেপ্টেম্বর – B1 বনাম B2, দুবাই – রাত ৮:৩০
  • ২১ সেপ্টেম্বর – A1 বনাম A2, দুবাই – রাত ৮:৩০
  • ২৩ সেপ্টেম্বর – A2 বনাম B1, আবুধাবি – রাত ৮:৩০
  • ২৪ সেপ্টেম্বর – A1 বনাম B2, দুবাই – রাত ৮:৩০
  • ২৫ সেপ্টেম্বর – A2 বনাম B2, দুবাই – রাত ৮:৩০
  • ২৬ সেপ্টেম্বর – A1 বনাম B1, দুবাই – রাত ৮:৩০
  • ২৮ সেপ্টেম্বর – ফাইনাল, দুবাই – রাত ৮:৩০
  • ২৯ সেপ্টেম্বর – সংরক্ষিত দিন (রিজার্ভ ডে)
advertisement

Posted ০৭:৩০ | রবিবার, ৩১ আগস্ট ২০২৫

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
This newspaper (Swadhindesh) run by Kabir Immigration Ltd
যোগাযোগ

Bangladesh Address : Moghbazar, Ramna, Dhaka -1217, Europe Office: 552A Coventry Road ( Rear Side Office), Small Heath, Birmingham, B10 0UN,

ফোন : 01798-669945, 07960656124

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com