শনিবার ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

তারেক রহমানের বেকসুর খালাসে সত্যের জয় হয়েছে : বিএনপি

  |   সোমবার, ১৮ নভেম্বর ২০১৩ | প্রিন্ট

13497_000
বিশেষ প্রতিনিধি (ঢাকা, ১৭ নভেম্বর) : বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও দলটির মুখপাত্র মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তারেক রহমানের বিরুদ্ধে সকল মামলা ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রণোদিত। এই মামলায় তাঁর বেকসুর খালাসে সত্যের জয় হয়েছে।
রোববার বেলা দেড়টার দিকে গুলশানে বিএনপি চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে এক তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি এ কথা বলেন।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, এ রায়ের সঙ্গে কোনো রাজনৈতিক সম্পর্ক আছে বলে আমার মনে হয় না। বিরোধী দলের দাবি আদায়ের চলমান আন্দোলনে এ রায় কোনো প্রভাব ফেলবে না উল্লেখ করে তিনি বলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।
মির্জা ফখরুল বলেন, সরকার ও একটি মহল পরিকল্পিতভাবে তারেক রহমান ও জিয়ার পরিবারের বিরুদ্ধে এই পর্যন্ত যতগুলো অভিযোগ দায়ের করেছে তা ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রণোদিত।
তিনি আরো বলেন, তারেক রহমানের বিরুদ্ধে যতগুলো মামলা দেওয়া হয়েছিল তার একটাও সত্য নয়। আজ তা প্রমাণিত হয়েছে।

advertisement

Posted ০১:৩২ | সোমবার, ১৮ নভেম্বর ২০১৩

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
This newspaper (Swadhindesh) run by Kabir Immigration Ltd
যোগাযোগ

Bangladesh Address : Moghbazar, Ramna, Dhaka -1217, Europe Office: 552A Coventry Road ( Rear Side Office), Small Heath, Birmingham, B10 0UN,

ফোন : 01798-669945, 07960656124

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com