রবিবার ২৫শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

তারেক রহমানের গ্রেপ্তারি পরোয়ানা ফেরত

  |   সোমবার, ০৯ ডিসেম্বর ২০১৩ | প্রিন্ট

তারেক রহমানের গ্রেপ্তারি পরোয়ানা ফেরত

tarek

নিজস্ব প্রতিবেদক, ঢাকা : বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে জারি করা গ্রেপ্তারি পরোয়ানা ফেরতের নির্দেশ দিয়েছেন বিশেষ জজ আদালত।
গত ১৭ নভেম্বর ঢাকার ৩ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক মো. মোতাহার হোসেন মানি লন্ডারিং মামলায় তারেক রহমান কোনো অর্থ পাচার করেননি মর্মে রায় ঘোষণা করে তাকে বেকসুর খালাস প্রদান করেন।
একই সঙ্গে তারেক রহমানের বিরুদ্ধে জারিকৃত গ্রেপ্তারি পরোয়ানা ফেরতের নির্দেশ দিয়েছেন। তারেক রহমানের বিরুদ্ধে জারিকৃত গ্রেপ্তারি পরোয়ানা ফেরত আনার জন্য আদালত পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, দুর্নীতি দমন কমিশন- দুদকের সচিব, ডিসি প্রসিকিউশন, বনানী ও ক্যান্টনমেন্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ প্রদান করেছেন।
বিগত ১/১১’র সরকারের সময় নির্যাতিত তারেক রহমান উচ্চ আদালত থেকে সকল মামলায় জামিন নিয়ে সরকারের নির্বাহী আদেশে চিকিৎসা গ্রহণে বিদেশে যান। তিনি চিকিৎসাধীন থাকাকালে সরকার পক্ষের আবেদনে তার জামিন বাতিল করা হয় এবং তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।
পরে চিকিৎসাধীন তারেক রহমানকে গ্রেপ্তার করে দেশে ফিরিয়ে আনার জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।
অবশেষে চলতি বছরের ১৭ নভেম্বর উক্ত মামলার রায়ে আদালত তারেক রহমানকে বেকসুর খালাস দেন।

advertisement

Posted ১২:০৬ | সোমবার, ০৯ ডিসেম্বর ২০১৩

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
This newspaper (Swadhindesh) run by Kabir Immigration Ltd
যোগাযোগ

Bangladesh Address : Moghbazar, Ramna, Dhaka -1217, Europe Office: 552A Coventry Road ( Rear Side Office), Small Heath, Birmingham, B10 0UN,

ফোন : 01798-669945, 07960656124

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com