| শুক্রবার, ২৯ নভেম্বর ২০১৩ | প্রিন্ট
নিজস্ব প্রতিবেদক, ঢাকা : দেশকে সংঘাতের হাত থেকে রক্ষা করতে তফসিল স্থগিত করে সমঝোতার উদ্যোগ নেয়ার আহবান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শুক্রবার দুপুরে ৭১ ঘণ্টার অবরোধ কর্মসূচিতে ১৮ দলীয় জোটের নিহত নেতাকর্মীদের আত্মার মাগফেরাত কামনায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত গায়েবানা জানাযা পূর্ব এক সমাবেশে সরকারের প্রতি তিনি এ আহবান জানান।
সরকারের উদ্দেশে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, বিদেশি কূটনীতিক ও দেশের বিশিষ্টজনদের দাবি মেনে সংলাপে আসুন। এ সময় তিনি পুলিশি হামলায় নিহতদের আত্মার মাগফেরাত কামনা করেন।
সমাবেশে বিএনপির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন এমপি, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নাজিম উদ্দিন আলম, জামায়াতে ইসলামীর মজলিশে শূরা সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ, লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান প্রমুখ উপস্থিত ছিলেন।
Posted ১৪:৪৮ | শুক্রবার, ২৯ নভেম্বর ২০১৩
Swadhindesh -স্বাধীনদেশ | admin