রবিবার ৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

তত্ত্বাবধায়ক এলে ১০ বছরেও নির্বাচন হবে না: শেখ হাসিনা

  |   শনিবার, ২৭ জুলাই ২০১৩ | প্রিন্ট

আবারো তত্ত্বাবধায়ক সরকার আসলে আগামী ১০ বছরেও তারা নির্বাচন দেবে না বলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আশঙ্কা প্রকাশ করেছেন।

আজ শনিবার সন্ধ্যায় জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের (একাংশ) ইফতারে প্রধান অতিথির বক্তব্যে বিরোধী দলকে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের অভিজ্ঞতা আবার স্মরণ করিয়ে দিয়ে প্রধানমন্ত্রী বলেন, “অসাংবিধানিক কেউ ক্ষমতায় এলে আগামী দশ বছরেও দেশে নির্বাচন হবে না।”


রধানমন্ত্রী বলেন, কোনো অবস্থাতেই অনির্বাচিত ও অশুভ শক্তির হাতে ক্ষমতা তুলে দেয়া হবে না। অশুভ কোনো শক্তিকে আর রাষ্ট্র পরিচালনার সুযোগ দেয়া হবে না।

তিনি বলেন, পৃথিবীর উন্নত গণতান্ত্রিক দেশের মতোই বাংলাদেশেও আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে। এজন্য শক্তিশালী নির্বাচন কমিশন গঠন করা হয়েছে।

তিনি বলেন, গত সাড়ে চার বছরে মহাজোট সরকারের অধীনে যতগুলো নির্বাচন হয়েছে, তা নিয়ে কেউ কোনো বিতর্ক করতে পারেনি- এসব নির্বাচনের অধিকাংশেই বিএনপির প্রার্থীরা জয়লাভ করেছে। এতেই প্রমাণ হয়, নির্বাচন কমিশন শক্তিশালী ও নিরপেক্ষ- সরকারের প্রভাবমুক্ত।

তাই এ নির্বাচন কমিশনের অধীনেই আগামী নির্বাচনে অংশ নেয়ার জন্য বিরোধীদলকে প্রস্তুতি নেয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী। 

এসময় সাংবাদিকদের কল্যাণে বর্তমান সরকারের নেয়া উদ্যোগগুলো তুলে ধরেন শেখ হাসিনা। সংসদ সদস্য গোলাম মাওলা রনির গ্রেপ্তারের প্রসঙ্গ তুলে তিনি বলেন, এ ঘটনা প্রমাণ করে সরকার সাংবাদিকদের ব্যাপারে অত্যন্ত আন্তরিক।

কিন্তু কিছু গণমাধ্যম উদ্দেশ্যমূলকভাবে ভুল তথ্য দিয়ে জনগনকে বিভ্রান্ত করছে বলেও অভিযোগ করেন প্রধানমন্ত্রী। মিথ্যাচার থেকে সাংবাদিকদের বিরত থাকার আহ্বান জানান তিনি।

For News : news@shadindesh.com
advertisement

Posted ১৬:০১ | শনিবার, ২৭ জুলাই ২০১৩

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
This newspaper (Swadhindesh) run by Kabir Immigration Ltd
যোগাযোগ

Bangladesh Address : Moghbazar, Ramna, Dhaka -1217, Europe Office: 552A Coventry Road ( Rear Side Office), Small Heath, Birmingham, B10 0UN,

ফোন : 01798-669945, 07960656124

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com