বুধবার ২১শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

ঢামেকের মর্গে পড়ে আছে গণঅভ্যুত্থানে নিহত ছয়জনের মরদেহ

নিজস্ব প্রতিবেদক   |   শুক্রবার, ১০ জানুয়ারি ২০২৫ | প্রিন্ট

ঢামেকের মর্গে পড়ে আছে গণঅভ্যুত্থানে নিহত ছয়জনের মরদেহ

অনলাইন ডেস্ক : ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে এখনো পড়ে আছে জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে নিহত ছয়জনের মরদেহ। পরিচয় শনাক্ত করতে না পারায় এবং পরিবারের খোঁজ না মেলায় এসব মরদেহ অজ্ঞাতপরিচয় হিসেবে মর্গে রাখা হয়েছে।

 

আজ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সেল সম্পাদক (দপ্তর সেল) জাহিদ আহসান এ তথ্য জানিয়েছে।

তিনি বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জুলাই গণঅভ্যুত্থান বিষয়ক বিশেষ সেল অনুসন্ধান করে জানতে পেরেছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এখনো রয়েছে গণঅভ্যুত্থানে শহীদ ছয়জনের মরদেহ। আজ সকালে সেলের একটি টিম এ বিষয়ে বিস্তারিত তথ্য সংগ্রহ করতে শাহবাগ থানায় যায়। শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ মনসুর ছয়টি মরদেহ এখনো মর্গে থাকার তথ্য নিশ্চিত করেছেন। এসব মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক মর্গে আছে বলেও তিনি জানান। বিশেষ সেল টিম ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ফরেনসিক মর্গে গিয়ে সেগুলো পরিদর্শন করে।

 

জাহিদ আহসান বলেন, অজ্ঞাতপরিচয় মরদেহগুলোর মধ্যে পাঁচজন পুরুষ এবং একজন নারী। পুরুষ পাঁচজনের বয়স আনুমানিক ২০, ২২, ২৫, ২৫ এবং ৩০ বছর। অজ্ঞাতপরিচয় নারীর বয়স আনুমানিক ৩২ বছর।

তিনি আরও বলেন, মরদেহগুলোর ময়নাতদন্ত করা হয়েছে। ময়নাতদন্তে ৫ জনের মৃত্যুর কারণ হিসেবে লেখা হয়েছে- ‘আঘাতজনিত কারণে মৃত্যু’। একজনের মৃত্যুর কারণ হিসেবে বলা হয়েছে- ‘উপর থেকে নিচে পড়ে মৃত্যু’।

 

এসব মরদেহের ডিএনএ সংগ্রহ করা হয়েছে জানিয়ে জাহিদ আহসান বলেন, মরহেহের পরিহিত আলামত সংগ্রহ করা হয়েছে। এই মুহূর্তে সবগুলো মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক মর্গে রাখা আছে। শাহবাগ থানার পক্ষ থেকে বলা হয়েছে, এসব মরদেহ বৈষম্যবিরোধী আন্দোলনে নিহতদের। তবে কবে এবং কোথা থেকে মরদেহগুলো আনা হয়েছে সেটা স্পষ্ট করেনি পুলিশ।

অন্তর্বর্তী সরকার এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অজ্ঞাতপরিচয় এসব মরদেহ তাদের পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার অনুরোধ জানিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

advertisement

Posted ১৫:০৫ | শুক্রবার, ১০ জানুয়ারি ২০২৫

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
This newspaper (Swadhindesh) run by Kabir Immigration Ltd
যোগাযোগ

Bangladesh Address : Moghbazar, Ramna, Dhaka -1217, Europe Office: 552A Coventry Road ( Rear Side Office), Small Heath, Birmingham, B10 0UN,

ফোন : 01798-669945, 07960656124

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com