শনিবার ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

ঢাবির ১০ ফেব্রুয়ারির পরীক্ষা স্থগিত

ডেস্ক রিপোর্ট   |   শনিবার, ০৭ ফেব্রুয়ারি ২০২৬ | প্রিন্ট

ঢাবির ১০ ফেব্রুয়ারির পরীক্ষা স্থগিত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আগামী ১০ ফেব্রুয়ারির সকল ধরনের পরীক্ষা স্থগিত করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কর্তৃপক্ষ। শনিবার (৭ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

ঢাবি প্রশাসন ও শিক্ষার্থীদের নিজ নিজ ভোটকেন্দ্রে উপস্থিতি নিশ্চিতের লক্ষ্যে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিজ নিজ ভোটকেন্দ্রে উপস্থিতির সুযোগ নিশ্চিতের জন্য আগামী ১০ ফেব্রুয়ারি (মঙ্গলবার) এর পূর্বনির্ধারিত বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ সকল পরীক্ষা স্থগিত করা হলো। স্থগিতকৃত পরীক্ষাসমূহের নতুন সময়সূচি সংশ্লিষ্ট বিভাগ/ইনস্টিটিউটের প্রস্তাব মোতাবেক যথাসময়ে ঘোষণা করা হবে।

এছাড়া, অধিভুক্ত/উপাদানকর কলেজ/ইনস্টিটিউটের পরীক্ষাসমূহ পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী যথারীতি অনুষ্ঠিত হবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

advertisement

Posted ০৮:২০ | শনিবার, ০৭ ফেব্রুয়ারি ২০২৬

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
This newspaper (Swadhindesh) run by Kabir Immigration Ltd
যোগাযোগ

Bangladesh Address : Moghbazar, Ramna, Dhaka -1217, Europe Office: 552A Coventry Road ( Rear Side Office), Small Heath, Birmingham, B10 0UN,

ফোন : 01798-669945, 07960656124

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com