| বুধবার, ২৫ ডিসেম্বর ২০১৩ | প্রিন্ট
দেশেপ্রেমে উজ্জীবীত হয়ে রোববার ঢাকা আসুন : হেফাজতে বাংলাদেশ

কয়েকটি ইসলামী সংগঠনের সমন্বয়ে নবগঠিত সংগঠন ‘‘হেফাজতে বাংলাদেশ উলামা পরিষদ’এর নেতারা বলেছেন, দেশপ্রেম ঈমানের অঙ্গ। আমাদের প্রিয় মাতৃভৃমি আজ হুমকির সম্মুখিন। জাতি আজ দু:সময় অতিক্রম করছে। দেশের এই ক্লান্তিলগ্নে দেশ প্রেমিক জনতাকে ঐক্যবদ্ধ হতে হবে। দলমত ,ধর্ম,গোত্র নির্বিশেষে স্বাধীনতা সার্বভৌমত্বরক্ষার আন্দোলনে সকলকেই ঝাপিয়ে পড়তে হবে। বর্তমান আওয়ামীলীগ সরকার দেশকে একটি মৃত্যুর উপত্যকায় পরিনত করেছে। তাই জাতীয়তাবাদী ইসলামী শক্তিকে আজ ঐক্যবদ্ধহয়ে আগ্রাসী রক্তপিপাসুদেও মোকাবেলায় রাজপথে নেমে আসতে হবে। বেগম খালেদা জিয়ার দেশ রক্ষার এই আন্দোলনের সাথে আমরা নিজেদের অস্তিত্ব ও দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য আগামী রোববার ঢাকা অভিমুখে অভিযাত্রায় যোগদান করবো।
বুধবার বিকেলে সিলেট নগরীর একটি হোটেলে বিভিন্ন ইসলামী সংগঠনের সমন্বয়ে নবগঠিত সংগঠন ‘‘হেফাজতে বাংলাদেশ উলামা পরিষদ’এর এক সভায় এসব কথা বলেন। মাওলানা আছলাম হোসাইন রহমানীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন, মাওলানা শাহ আশরাফ আলী মিয়াজানী, মাওলানা নজরুল ইসলাম, মাওলানা সিরাজুল ইসলাম, মাওলানা আনোয়ারুল ইসলাম, মুফতি ফয়জুল হক, মাওলানা আব্দুল মালিক, মাওলানা রুহুল আমিন, মাওলানা তোফায়েল আহমপ্রমুখ।
সভায় ইসলামী ঐক্যজোট,জমিয়তে উলামায়ে ইসলাম, হেফাজতে ইসলাম, নেজামে ইসলাম, ফরায়েজি আন্দোলন, খেলাফত মজলিসসহ বিভিন্ন সংঘনের নেতারা উপস্থিত ছিলেন। সভায় আগামী শুক্রবার রাতে আলেম সমাজের এক বিশাল কাফেলা সিলেট কেন্দ্রীয়বাস র্টামিনাল থেকে গাড়ীর বহর ঢাকার উদ্দেশে যাত্রাকরবেন। বাংলাদেশের পতাকা নিয়ে সবাইকে রাত ১১টার আগেই যথাসময়ে উপস্থিত থাকার জন্য সংশ্লিষ্টদের প্রতি অনুরোধ জানানো হয়েছে।
সভাশেষে ‘‘হেফাজতে বাংলাদেশ উলামা পরিষদ’এর নেতারা রোববারের লংমার্চ সফল করতে সিলেটের বিশিষ্ট রাজনৈতিক নেতাদের সাথে পৃথক র্পৃথক মতবিনিময় করেন। যাদের সাথে মতবিনিময় করেন তারা হলেন, এডভোকেট মাওলানা রশিদ আহমদ, লে: কর্নেল অব: সৈয়দ আলী আহমদ, মাওলানা এডভোকেট আব্দুর রকিব, এডভোকেট সামসুজ্জামান জামান,মাওলানা হাবিবুর রহমান প্রমুখ।
বাতাপ্রেরক : মাওলানা আছলাম হোসাইন রহমানী, সিলেট ।
Posted ২২:২১ | বুধবার, ২৫ ডিসেম্বর ২০১৩
Swadhindesh -স্বাধীনদেশ | admin