| সোমবার, ২৩ ডিসেম্বর ২০১৩ | প্রিন্ট
খোরমেদ আলম শিমুল, হাটহাজারী চট্টগ্রাম : হেফাজতের পূর্ব ঘোষিত আগামীকাল ২৪ ডিসেম্বর এর ঢাকার শাপলা চত্বরে মহাসমাবেশের উদ্দেশ্যে যাত্রা পুলিশি বাধায় পন্ড হয়েছে। সকাল ১১টা ২০ মিনিটে হেফাজত আমীর আল্লামা শাহ আহামদ শফী ও সংগঠনটির মহাসচিব আল্লামা জুনায়েদ বাবুনগরী সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ হাটহাজারী মাদ্রাসা থেকে ২টি গাড়ি যোগে ঢাকার উদ্দেশ্যে রওনা দেয়।
এ সময় হেফাজতে ইসলামের আমীর এর গাড়ি মাদ্রাসার মূল ফটকে আসলে পুলিশি বাধার মুখে পড়ে। হাটহাজারী সার্কেল এর সহকারী পুলিশ সুপার আ.ফ.ম নিজাম উদ্দিন ও মডেল থানার অফিসার ইনচার্জ মো: ইসমাইল এর নেতৃত্বে তাদের গতি রোধ করলে হেফাজত নেতৃবৃন্দের সাথে হাতাহাতির ঘটনা ঘটে। প্রায় ২০ মিনিট হাতাহাতির পর হেফাজত আমীর তার গাড়ি মাদ্রসার ফিরে যায়।
মাদ্রসায় প্রবেশের পর আমীরের উপস্থিতিতে মহাসচিব জুনায়েদ বাবুনগরী সাংবাদিকদের তৎক্ষানিক একটি ব্রিফ দেন। এ সময় তিনি বলেন, আমরা মহাসমাবেশে উপস্থিত হতে না পারলেও সমাবেশ যথাযথভাবে সম্পন্ন করার নিদের্শনা দেওয়া আছে।
এছাড়া মহাসমাবেশ করতে না দিলে আমীর সহ কেন্দ্রীয় নেতাকর্মীদের নিয়ে কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে জানান। আমীরের সফর সঙ্গী ছিলেন হেফাজতের নায়েবে আমীর মাওলানা তাজুল ইসলাম, যুগ্মমহাসচিব মঈনুদ্দিন রুহী, মাওলানা ছলিমমুল্লাহ,মাওলানা হাবিবুল্লাহ আজাদী, মাওলানা আবু আহম্মদ, প্রেস সচিব মাওলানা মুনির আহম্মদ প্রমুখ।
Posted ২২:৪০ | সোমবার, ২৩ ডিসেম্বর ২০১৩
Swadhindesh -স্বাধীনদেশ | admin