রবিবার ৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

ঢাকায় ভারতীয় নতুন হাইকমিশনার হচ্ছেন বিক্রম দোরাইস্বামী

  |   রবিবার, ১২ জুলাই ২০২০ | প্রিন্ট

ঢাকায় ভারতীয় নতুন হাইকমিশনার হচ্ছেন বিক্রম দোরাইস্বামী

বিক্রম দোরাইস্বামীকে ঢাকায় নতুন হাইকমিশনার নিয়োগ দিতে যাচ্ছে ভারত সরকার। তিনি বর্তমান হাইকমিশনার রীভা গাঙ্গুলি দাশের স্থলাভিষিক্ত হচ্ছেন।

শনিবার (১১ জুলাই) হিন্দুস্তান টাইমস এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

বিক্রম দোরাইস্বামী ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি ভারতের পররাষ্ট্র ক্যাডারের ১৯৯২ ব্যাচের কর্মকর্তা।

এদিকে রীভা গাঙ্গুলি দাশ ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পূর্ব বিভাগের সচিব হিসেবে যোগ দেবেন।

গত বছর ১ মার্চ ঢাকায় আসেন রীভা গাঙ্গুলি দাশ। তার আগে ঢাকায় ভারতের হাইকমিশনার হিসেবে দায়িত্ব পালন করছিলেন হর্ষ বর্ধন শ্রিংলা।

রীভা গাঙ্গুলি দাশ ঢাকায় আসার আগে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত আন্তর্জাতিক সাংস্কৃতিক সম্পর্ক কাউন্সিলের (আইসিসিআর) মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।

 

advertisement

Posted ১২:৩২ | রবিবার, ১২ জুলাই ২০২০

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
This newspaper (Swadhindesh) run by Kabir Immigration Ltd
যোগাযোগ

Bangladesh Address : Moghbazar, Ramna, Dhaka -1217, Europe Office: 552A Coventry Road ( Rear Side Office), Small Heath, Birmingham, B10 0UN,

ফোন : 01798-669945, 07960656124

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com