সোমবার ৯ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

ড. ইউনূসের বিস্ময়কর বিজয় ইতিহাসে মাইলফলক হয়ে থাকবে : রনি

ডেস্ক রিপোর্ট   |   শনিবার, ১৪ জুন ২০২৫ | প্রিন্ট

ড. ইউনূসের বিস্ময়কর বিজয় ইতিহাসে মাইলফলক হয়ে থাকবে : রনি

সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনি বলেছেন, ‘ড. ইউনূসের বিস্ময়কর বিলেত বিজয় বাংলার ইতিহাসে মাইলফলক হয়ে থাকবে। তিনি যেভাবে একটি বিরূপ সময়কে কেবলমাত্র বুদ্ধি এবং কৌশল দিয়ে ১৮০ ডিগ্রি অ্যাঙ্গেলে নিজের দিকে ঘুরিয়ে সুসময়ে পরিণত করলেন তা থেকে রাজনীতিবিদদের অনেক কিছু শেখার আছে!’

শনিবার দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন তিনি। গোলাম মাওয়া রনি বলেন, ‘তার (ড. ইউনূস) প্রতিভায় বিমুগ্ধ বাঙালি ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে নির্বাচনের স্বপ্নে বিভোর। তার জাদুতে বিএনপি-জামায়াত-এনসিপির দূরত্ব দূর হয়েছে! তারেক রহমানের মুখে হাসি ফুটেছে! ফলে বিএনপি নেতা সালাহউদ্দিন, উপদেষ্টা আসিফ, খলিলুর রহমান এবং এনসিপি নেতা নাহিদের এক টেবিলে বসে খোশ গল্প করতে আর কোনো বাধা থাকল না!’

তিনি আরো বলেন, ‘বিলেত থেকে ফেরার পর জনতার মেয়র ইশরাক, সেনাপ্রধান জেনারেল ওয়াকার এবং নিরাপত্তা উপদেষ্টা ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করতে যাবেন।

আর চারদিক থেকে তখন শুধু ইনকিলাব জিন্দাবাদ ধ্বনি উঠতে থাকবে!’

advertisement

Posted ১৬:২৭ | শনিবার, ১৪ জুন ২০২৫

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
This newspaper (Swadhindesh) run by Kabir Immigration Ltd
যোগাযোগ

Bangladesh Address : Moghbazar, Ramna, Dhaka -1217, Europe Office: 552A Coventry Road ( Rear Side Office), Small Heath, Birmingham, B10 0UN,

ফোন : 01798-669945, 07960656124

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com