রবিবার ২৫শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

ডেভিড বিসলির সঙ্গে বিএনপি প্রতিনিধি দলের সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারি ২০২৫ | প্রিন্ট

ডেভিড বিসলির সঙ্গে বিএনপি প্রতিনিধি দলের সাক্ষাৎ

অনলাইন ডেস্ক : ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট আয়োজক ফাউন্ডেশনের অন্যতম প্রধান ব্যক্তি এবং সাউথ ক্যারোলিনার সাবেক গভর্নর ডেভিড বিসলির সঙ্গে সাক্ষাৎ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতিনিধি ব্যারিস্টার জাইমা রহমান।

 

আজ বিএনপির অফিসিয়াল ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়েছে।

পোস্টে উল্লেখ করা হয়, গভর্নর ডেভিড বিসলি রিপাবলিকান গভর্নরস অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি। জাতিসংঘের ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামের প্রেসিডেন্ট এবং ২০২০ সালে সিরিয়া, ইয়েমেন ও আফগানিস্তানে মানবিক সাহায্য দিয়ে মানুষের জীবন বাঁচানোর জন্য তার নেতৃত্বের স্বীকৃতিতে নোবেল শান্তি পুরস্কার বিজয়ী। রোহিঙ্গা সংকটের সময় তিনি বাংলাদেশ সফর করেছিলেন।

 

বর্তমানে তিনি বিশ্ব ব্যাংকের পরবর্তী প্রেসিডেন্ট হওয়ার জন্য ডোনাল্ড ট্রাম্পের সংক্ষিপ্ত তালিকাভুক্ত প্রার্থীদের মধ্যে অন্যতম।

advertisement

Posted ০৭:১৬ | বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারি ২০২৫

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
This newspaper (Swadhindesh) run by Kabir Immigration Ltd
যোগাযোগ

Bangladesh Address : Moghbazar, Ramna, Dhaka -1217, Europe Office: 552A Coventry Road ( Rear Side Office), Small Heath, Birmingham, B10 0UN,

ফোন : 01798-669945, 07960656124

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com