রবিবার ১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

ডেপুটি স্পিকারসহ আরো মন্ত্রিত্ব চাইবে জাপা

  |   মঙ্গলবার, ১৪ জানুয়ারি ২০১৪ | প্রিন্ট

ডেপুটি স্পিকারসহ আরো মন্ত্রিত্ব চাইবে জাপা

jatio_party_ershad

ঢাকা, ১৪ জানুয়ারি  : জাতীয় সংসদে ডেপুটি স্পিকারের পদ চাইবে জাতীয় পার্টি। একই সঙ্গে মন্ত্রিসভায় জাতীয় পার্টির প্রতিনিধির সংখ্যা আরো বাড়ানো যায় কি-না এ ব্যাপারে সরকারের সঙ্গে আলোচনা করছে দলটি।

মঙ্গলবার জাতীয় পার্টির সংসদীয় দলের সভা শেষে পানিসম্পদ মন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ সাংবাদিকদের এ কথা জানান। বেলা ১১টা থেকে দেড়টা পর্যন্ত বিরোধীদলীয় নেতা রওশন এরশাদের গুলশানের বাসায় এ বৈঠক হয়। দলের ৩৩ জন এমপির মধ্যে ২৭ জন উপস্থিত থাকলেও উপস্থিত ছিলেন না দলের চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ ও মহাসচিব রুহুল আমিন হাওলাদার।

আনিসুল ইসলাম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা রংপুরে যে আসনটি ছেড়ে দিয়েছেন সেই আসন থেকে জাতীয় পার্টি প্রতিদ্বন্দ্বিতা করবে।

সোমবার জাপা’র এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, জাপার চেয়ারম্যান এইচ এম এরশাদ তার দলীয় মুখপাত্র হিসেবে পার্টির প্রেসিডিয়াম সদস্য জি এম কাদের ও মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদারকে দায়িত্ব দেন। এর ঠিক এক দিন পরই আজ এ বৈঠক বসল। তবে এ বৈঠকের ব্যাপারে এরশাদ বা তার মুখপাত্রদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

advertisement

Posted ১১:০৫ | মঙ্গলবার, ১৪ জানুয়ারি ২০১৪

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
This newspaper (Swadhindesh) run by Kabir Immigration Ltd
যোগাযোগ

Bangladesh Address : Moghbazar, Ramna, Dhaka -1217, Europe Office: 552A Coventry Road ( Rear Side Office), Small Heath, Birmingham, B10 0UN,

ফোন : 01798-669945, 07960656124

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com