রবিবার ১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

ডিসেম্বরের মধ্যে আ’লীগের সম্মেলন: শেখ হাসিনা

  |   বুধবার, ০১ জুন ২০২২ | প্রিন্ট

ডিসেম্বরের মধ্যে আ’লীগের সম্মেলন: শেখ হাসিনা

চলতি বছরের ডিসেম্বরের মধ্যে আওয়ামী লীগের জাতীয় সম্মেলন করা হবে বলে জানিয়েছেন দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

 

বুধবার  গণভবনে দলের উপদেষ্টাদের সঙ্গে বৈঠকের সূচনা বক্তব্যে আওয়ামী লীগ সভাপতি এ কথা জানান।

শেখ হাসিনা বলেন, ‘নির্বাচনী ইশতেহার ঘোষণা করে ভোটে জিতে সরকার গঠনের পর আমরা তা ভুলে যাই না। প্রতি বছর বাজেট ঘোষণার সময়ে সেই ইশতেহার হাতে নিয়ে কতটুকু অর্জন করতে পারলাম, কতটুকু আমাদের সামনে করতে হবে, সেগুলো বিবেচনা করে সেভাবেই বাজেট করে থাকি। এবারও তাই করছি।

 

তিনি বলেন, ৭৫’র ১৫ আগস্টের পর বিশ্বে বাংলাদেশের অবস্থা দুঃখজনক ছিল। সেই অবস্থা থেকে তুলে এনে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছি। তৃণমূল পর্যায় থেকে উন্নয়ন করে যাচ্ছি।

 

এদিন বিকেল ৪টা ১৫ মিনিটে এ বৈঠক শুরু হয়। বৈঠকের শুরুতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জাতীয় চারনেতা, ১৫ আগস্টের শহীদ এবং প্রয়াত উপদেষ্টা পরিষদের সদস্যদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। তাদের সবার আত্মার মাগফিরাত কামনা করা হয়।

 

দলীয় সূত্র বলছে, বৈঠকে আগামী জাতীয় সম্মেলন ও সংসদ নির্বাচন এবং সমসাময়িক নানা ইস্যুতে উপদেষ্টাদের থেকে পরামর্শ নেবেন শেখ হাসিনা। পাশাপাশি দল ও সরকার পরিচালনায় নানা বিষয়ে সহযোগিতার জন্য নির্দেশনাও দেবেন তাদের।

এর আগে সোমবার (৩০ মে) দলের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ বৈঠকের আহ্বানের কথা জানানো হয়। এতে বলা হয়, ১ জুন বিকেল ৪টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সভা অনুষ্ঠিত হবে।

 

অন্যদিকে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য হয়েছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী শামসুল আলম। তিনি এ বৈঠকে নতুন সদস্য। এর আগে তিনি পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগের সদস্য (সিনিয়র সচিব) থেকে পরিকল্পনা প্রতিমন্ত্রীর দায়িত্ব পান। শামসুল আলমকে নিয়ে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য বেড়ে দাঁড়িয়েছে ৪২ জনে।

advertisement

Posted ১৬:২৩ | বুধবার, ০১ জুন ২০২২

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
This newspaper (Swadhindesh) run by Kabir Immigration Ltd
যোগাযোগ

Bangladesh Address : Moghbazar, Ramna, Dhaka -1217, Europe Office: 552A Coventry Road ( Rear Side Office), Small Heath, Birmingham, B10 0UN,

ফোন : 01798-669945, 07960656124

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com