রবিবার ২৫শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

ডিইউজে শহিদুল ইসলাম সভাপতি ও খুরশীদ আলম সাধারণ সম্পাদক পুনর্নির্বাচিত

ডেস্ক রিপোর্ট   |   শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫ | প্রিন্ট

ডিইউজে শহিদুল ইসলাম সভাপতি ও খুরশীদ আলম সাধারণ সম্পাদক পুনর্নির্বাচিত

ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সভাপতি পদে মো. শহিদুল ইসলাম এবং সাধারণ সম্পাদক পদে খুরশীদ আলম পরবর্তী পূর্ণ মেয়াদের জন্য পুনর্নির্বাচিত হয়েছেন। এই সময়ে তাদের নেতৃত্বে বর্তমান পূর্ণাঙ্গ কমিটি দায়িত্ব পালন করবেন।

আজ শনিবার (৬ ডিসেম্বর) জাতীয় প্রেস ক্লাবে অনুষ্ঠিত সংগঠনটির দ্বিবার্ষিক সাধারণ সভায় উপস্থিত সদস্যদের সর্বসম্মত অনুমোদনক্রমে এই সিদ্ধান্ত গৃহীত হয়।

কমিটির অন্যান্য পদে আছেন, সহসভাপতি রফিক মুহাম্মদ, খন্দকার হাসনাত করিম ও রাশেদুল হক, যুগ্ম সম্পাদক মোঃ দিদারুল আলম দিদার, কোষাধ্যক্ষ খন্দকার আলমগীর হোসাইন, সাংগঠনিক সম্পাদক সাঈদ খান, প্রচার সম্পাদক আবুল কালাম, ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক রফিক লিটন, জনকল্যাণ সম্পাদক সালাহ উদ্দিন রাজ্জাক, দফতর সম্পাদক ইকবাল মজুমদার তৌহিদ এবং নির্বাহী সদস্য পদে আমীর হামযা চৌধুরী, মোঃ নিজাম উদ্দিন (দরবেশ নিজাম), রাজু আহমেদ, এম. মোশাররফ হোসাইন, তালুকদার এএইচএম নুরুল মোমেন (তালুকদার রুমী), মুহাম্মদ আনোয়ারুল হক (গাযী আনোয়ার), মোঃ আবদুল্লাহ মজুমদার এবং ফখরুল ইসলাম।

সভার উদ্বোধনী অধিবেশনে সভাপতিত্ব করেন ডিইউজে সভাপতি মোঃ শহিদুল ইসলাম এবং কর্ম অধিবেশনে সভাপতিত্ব করেন সিনিয়র সাংবাদিক মোস্তফা কামাল মজুমদার।

অন্যদের মধ্যে বক্তব্য দেন বিএফইউজে সভাপতি ওবায়দুর রহমান শাহীন, বিএফইউজে মহাসচিব কদের গণি চৌধুরী, বিএফইউজের সাবেক মহাসচিব এম এ আজিজ, ডিইউজের সাবেক সভাপতি এলাহী নেওয়াজ খান সাজু, ডিইউজের সাবেক সভাপতি ও দৈনিক যুগান্তর সম্পাদক কবি আবদুল হাই সিকদার, জাতীয় প্রেস ক্লাব সভাপতি ও দৈনিক কালের কণ্ঠ সম্পাদক কবি হাসান হাফিজ, ডিইউজে’র সাবেক সাধারণ সম্পাদক বাকের হোসাইন ও জাহাঙ্গীর আলম প্রধান এবং ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি আবু সালেহ আকন।

advertisement

Posted ১৪:২২ | শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
This newspaper (Swadhindesh) run by Kabir Immigration Ltd
যোগাযোগ

Bangladesh Address : Moghbazar, Ramna, Dhaka -1217, Europe Office: 552A Coventry Road ( Rear Side Office), Small Heath, Birmingham, B10 0UN,

ফোন : 01798-669945, 07960656124

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com