রবিবার ৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

ডিআরইউ সভাপতি শাহেদ ও সম্পাদক ইলিয়াস

  |   শনিবার, ৩০ নভেম্বর ২০১৩ | প্রিন্ট

51706_12222222
 

ঢাকা, ৩০ নভেম্বর  : ঢাকায় কর্মরত সাংবাদিকদের বৃহৎ সংগঠন ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) ২০১৪ সালের কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি পদে শাহেদ চৌধুরী (সমকাল) ও সাধারণ সম্পাদক পদে ইলিয়াস খান (আমার দেশ) পুনরায় নির্বাচিত হয়েছেন। এছাড়া সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছে রফিকুল ইসলাম আজাদ ( দি ইন্ডিপেন্ডেন্ট)।
নির্বাচন কমিশন ঘোষিত ফলাফল অনুযায়ী, সভাপতি পদে শাহেদ চৌধুরী (সমকাল) পেয়েছেন ৭৩৮ ভোট, নিকটতম প্রতিদ্বনদ্ধী আজমল হক হেলাল (সকালের খবর) পেয়েছেন ২৩৭ ভোট ।
সাধারণ সম্পাদক পদে ইলিয়াস খান (আমার দেশ) ৫৪৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বনদ্ধী শেখ মামুনূর রশিদ (যুগান্তর) পেয়েছেন ৪১৩ ভোট।
সহ-সভাপতি পদে রফিকুল ইসলাম আজাদ (দি ইন্ডিপেন্ডেন্ট) ৩৪৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।  নিকটতম প্রতিদ্বনদ্ধী মো. এনামুল হক  (ডেইলি স্টার) ২৫৭, আশীষ কুমার দে (পিটিবি নিউজ) ২০৭ ও প্যাট্রিক ডি’কস্তা (মাইটিভি) ১৪৫ ভোট পেয়েছেন।
যুগ্ম সম্পাদক পদে শরীফুল ইসলাম ৪৭১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বনদ্ধী সৈয়দ শুক্কুর আলী শুভ পেয়েছেন ৪৬২ ভোট।
সাংগঠনিক সম্পাদক পদে মুরসালিন নোমানী (বাসস) ৫০৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। নিকটতম উম্মুল ওয়ারা সুইটি ২৬৮, মিথুন কামাল (নিউ নেশন) ১৭৭ ভোট পেয়েছেন।
নারীবিষয়ক সম্পাদক পদে ৫০৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন সৈয়দা লুৎফা শাহানা (দিগন্ত টিভি)।  নিকটতম প্রতিদ্বনদ্ধী আইরিন নিয়াজী মান্না পেয়েছেন ৪৩৩ ভোট।
প্রকাশনা সম্পাদক পদে ৪৯৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন হাসান আজাদ (আলোকিত বাংলাদেশ)। নিকটতম প্রতিদ্বনদ্ধী কামরুজ্জামান কাজল পেয়েছেন ৪০১ ভোট। প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদক পদে ৬৭৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মো. সাজ্জাদ হোসেন। তার নিকটতম প্রতিদ্বন্ধী আহমেদ সিরাজ পেয়েছেন ১৬১ ভোট।
১১ জন কার্যনির্বাহী সদস্যের মধ্যে সাতজন নির্বাচিত হয়েছেন। হাসান জাহিদ তুষার ৫২০ ভোট, মো. মঈন উদ্দিন খান ৪৯২, পিনাকী তালুকদার ৪৬৭, মানিক মুনতাসির ৪৫৯, পারভীন সুলতানা কাকন ৪৪৪, সালাউদ্দিন আহমেদ বাবলু ৩৯৮, তোফাজ্জল হোসেন ৩৭৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
এ ছাড়া বিনা প্রতিদ্বনিদ্ধতায় অর্থ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন আশরাফুল ইসলাম, দফতর সম্পাদক  পদে শেখ মুহাম্মদ জামাল হোসেন, ক্রীড়া সম্পাদক বদরুল আলম খোকন, আপ্যায়ন সম্পাদক মোস্তফা কাজল ও কল্যাণ সম্পাদক জামিউল আহসান শিপু।
শনিবার সন্ধ্যা সাতটায় আনুষ্ঠানিকভাবে নির্বাচনের ফল ঘোষণা করেন নির্বাচন কমিশনার দৈনিক সমকাল সম্পাদক গোলাম সরোয়ার। এ সময় উপস্থিত ছিলেন কমিশনের সদস্য মঞ্জুরুল আহসান বুলবুল ও শওকত মাহমুদ প্রমুখ।
এর আগে শনিবার সকাল নয়টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত টানা ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এতে ১১৫৭ জন ভোটারের মধ্যে ৯৮৬ জন তাদের ভোটাধিকার প্রদান করেন।

advertisement

Posted ১৫:০৯ | শনিবার, ৩০ নভেম্বর ২০১৩

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
This newspaper (Swadhindesh) run by Kabir Immigration Ltd
যোগাযোগ

Bangladesh Address : Moghbazar, Ramna, Dhaka -1217, Europe Office: 552A Coventry Road ( Rear Side Office), Small Heath, Birmingham, B10 0UN,

ফোন : 01798-669945, 07960656124

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com